আমরা বরাবরই শুনে এসেছি যে বোবার কোনো শত্রু নেই। বহুকাল ধরেই সমাজে এই প্রবাদ প্রচলিত। কিন্তু এবার তা ভুল প্রমাণিত হলো! কারণ স্বামী তার স্ত্রীকে মনপ্রাণ দিয়ে এতোটাই ভালোবাসেন যে কখনোই তাকে বকাঝকা বা ঝগড়াঝাটি তো দূরের কথা টুঁ শব্দটি পর্যন্ত করেন না।
আর এতেই ভীষণ বিরক্ত স্ত্রী! তাই স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য আদালতে আবেদন করে বসলেন ওই নারী।

আরো পড়ুন- পাড়ায় পাড়ায় গ্রীন ভলেন্টিয়ার! কারা এরা?
এমন ঘটনা ঘটেছে উত্তর প্রদেশ রাজ্যে। রাজ্যের সম্বল জেলায় ওই নারীর বাড়ি। তার বিয়ে হয়েছে দেড় বছর আগে।

সংবাদমাধ্যমকে ওই নারী বলেন, ’তিনি (স্বামী) আমাকে অতিরিক্ত ভালোবাসেন। কখনো ঝগড়া করেন না। আমি ভুল করলেও সব সময় হাসিমুখে ক্ষমা করে দেন। আমি এমন জীবন চাই না। মাঝে মাঝে তর্ক-বিতর্ক করতে চাই। এই অতিরিক্ত ভালোবাসায় আমার দমবন্ধ লাগে। তাই বিচ্ছেদ চেয়েছি।’
আদালত বিবাহবিচ্ছেদের কারণ শোনার পর হতবাক হয়েছেন এবং ওই নারীর পিটিশন খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন, ওই নারী অবুঝের মতো আচরণ করছেন। কিন্তু তারপরও হাল ছাড়তে নারাজ ওই নারী। পরে স্থানীয় পঞ্চায়েতের শরণাপন্ন হন তিনি। কিন্তু এই উদ্ভট সমস্যা সমাধানে অপারগ বলে জানিয়েছে পঞ্চায়েতও।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব