সারা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে। একাধিক রাজ্য ইতিমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি যৌথভাবে পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা করছে। এরই মধ্যে কাল ভোর থেকে লকডাউন করা হল দিল্লি। ইতিমধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৭ জনের। এবার দেশের অন্য রাজ্যগুলির পাশাপাশি রাজধানী দিল্লিতে ও করোনা থাবা বসালো। ইতিমধ্যে দিল্লির বেশ কয়েকটি জায়গায় করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে ৬টি ঘটনাই সংস্পর্শে আসার কারণে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তাই পরিস্থিতি কথা বিচার করে রাজধানী দিল্লি লকডাউন করল কেজরিওয়াল সরকার।
জানা গেছে সোমবার অর্থাৎ ২৩ মার্চ ভোর থেকেই রাজধানী দিল্লি সম্পূর্ণভাবে লকডাউন করে দেওয়া হবে। পাশাপাশি দিল্লিতে ঢোকার সমস্ত সীমান্ত গুলি সিল করে দেওয়া হবে। বাইরের কোন গণপরিবহন ব্যবস্থা দিল্লিতে প্রবেশ করতে পারবে না। ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি বিমান পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি সরকার সূত্রে জানা গেছে ২৩ মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত লকডাউন থাকবে দিল্লি। তবে খোলা থাকবে জরুরী পরিষেবা ও অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা। খোলা থাকবে মুদি দোকান, ঔষধের দোকান,ও পেট্রোল পাম্প গুলি। তাছাড়া সমস্ত পরিষেবাই বন্ধ থাকবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়াও তিনি বলেন জরুরী পরিস্থিতি কেউ বাইরে বেরোলে আটকানো হবে না এবং সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় সেদিকে কড়া নজর থাকবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”