২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর থেকেই গৌতম আদানির সংস্থার শেয়ার দর হুহু করে কমতে শুরু করে। এখন আরও বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন গৌতম আদানি । গত এক মাসেই আদানি গোষ্ঠীর হাত থেকে অনেক ডিল বাতিল হয়েছে। আদানি গ্রুপের শেয়ার দর ক্রমাগত কমতে শুরু করেছে। এবার আরও একটি বড় ধাক্কার মুখে গৌতম আদানি। বিলিয়নেয়ারদের তালিকায় আদানির নাম এবার প্রথম ২৫-এর তালিকা থেকে বাদ গিয়েছে। শুধু তাই নয়, সাম্প্রতিক রিপোর্টের ওপর ভিত্তি করে একটি বড় চুক্তিও বাতিল হয়েছে আদানি গ্রুপের।
আমেরিকায় অবস্থিত হিন্ডেনবার্গ গ্রুপ আদানি সম্পর্কে আনা তার প্রতিবেদনে একাধিক বিষয় আদানি সংস্থার উপর অভিয়োগ তুলে ধরে। তারপর থেকেই আদানি গ্রুপের একাধিক কোম্পানির শেয়ারে পতন দেখা যায়। কয়ক দিনের মধ্যেই কয়ক বিলিয়ন মার্কিন ডলার হারান গৌতম আদানি।

হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকে বড় ধাক্কা খেয়েছে আদানি গ্রুপ। একের পর এক গ্রুপের সব কোম্পানির শেয়ার দ্রুত পতন হতে থাকে। গৌতম আদানি, যিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ছিলেন, তিনি এখন ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে ২৯ তম স্থানে নেমে এসেছেন। গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ নেমে এসেছে ৪২.৭ বিলিয়ন ডলারে।
সম্প্রতি একের পর এক চুক্তি বাতিল হয়েছে আদানি গ্রুপের। এবার ওরিয়েন্ট সিমেন্টের সঙ্গেও চুক্তি বাতিল হয়েছে আদানি গ্রুপের। রিপোর্ট অনুযায়ী, সিকে বিড়লা গ্রুপের কোম্পানি ওরিয়েন্ট সিমেন্ট আদানি পাওয়ার মহারাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করেছে। দুই কোম্পানির মধ্যে এই চুক্তির জন্য আলোচনা ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয়।
আদানি গ্রুপকে নিয়ে সংক্রান্ত হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকেই কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল এই নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেছে। এই বিষয়ে জেপিসি তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। যদিও সরকার তা অস্বীকার করেছে। এ নিয়ে সংসদের বাজেট অধিবেশনে তুমুল হট্টগোল হয়। সরকার বলেছে যে জেপিসি কেবল সেই মামলাগুলি তদন্ত করতে পারে যা সরকারের সঙ্গে সম্পর্কিত।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”