সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এই সফরে এসে সোনাঝুড়ির হাট ঘুরে সটান নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি অমর্ত্য সেন (Amartya Sen) দখল করে রেখেছেন বলে কর্তৃপক্ষের তরফে একাধিকবার দাবি করা হয়েছিল। সম্প্রতি এই মর্মে নোবেলজয়ীকে চিঠিও পাঠানো হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে। এদিন অমর্ত্য সেনের বাড়ির জমি সংক্রান্ত যাবতীয় নথি সঙ্গে নিয়ে যান মুখ্যমন্ত্রী। নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে তা তুলে দেন মমতা। তাঁকে বলতে শোনা যায়, ‘আমি কারও কোনও কথা শুনতে চাই না, সেই কারণে জমির সব নথি সঙ্গে নিয়ে এসেছি। কয়েকদিন ধরে সরকার সার্ভে করেছে এবং আমি জমির রেকর্ড নিয়ে এসেছি। একটা মানুষকে প্রতিদিন অপমান করবে। এরপর সরকারের তরফে আমরা আর কী কী করব, তা আজকে বলছি না। আইনত আমরা কী করতে পারি তা ফিরে যাওয়ার পর আমরা যা করার করব। অনেকদিন ধরে এই সব সহ্য করছি, সেই কারণেই আমি এখানে এসেছি। ওনাকে কদিন ধরে খুব অসম্মান করা হয়েছে।’
বেশ কয়েকদিন ধরে বিশ্বভারতীয় কর্তৃপক্ষের তরফে অমর্ত্য সেনের বিরুদ্ধে ‘জমি দখল’-র অভিযোগ তোলা হচ্ছে। এমনকী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দাবি করেছিলেন অমর্ত্য সেন প্রকৃত ‘নোবেলজয়ী’ নন। এই নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। সেই বিতর্কের মাঝেই নোবেলজয়ীর পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে রাজ্য সরকারই জমি প্রদান করেছিল। জেলাশাসককে যাবতীয় প্রশাসনিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অমর্ত্য সেনের সঙ্গে আলাপচারিতার মাঝে তাঁর উদ্দেশে মমতা বলেন, ‘আপনাকে যেভাবে অপমান করা হচ্ছে, বাংলার মানুষ তা মোটেই ভালোভাবে নিচ্ছেন না। আপনি এই নিয়ে কখনও মানসিকভাবে কষ্ট পাবেন না। কোনওরকমভাবেই এটা নিয়ে ভাববেন না। আপনার মতো মন ওঁদের কখনও হবে না। কেউ এই ধরনের কথা বলতে পারে? উনি কি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার উপযুক্ত? গৈরিকীকরণের উদ্দেশেই এই কাজ করা হচ্ছে।’ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও বিশ্বভারতী কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের শিক্ষা দফতরকে এটা দেখার অনুরোধ করব। এইভাবে যা খুশি তাই করা যায় না। বিজেপিকে করলে সাত খুন মাফ, অন্যরা করলে বন্ধ ঝাঁপ। সমালোচনা করার অধিকার সকলের আছে। আমারও অনেকে সমালোচনা করেন। এরা অনেক বড় বড় কথা বলে গিয়েছিল, আজ আমি একটা বড় ছক্কা মেরে গেলাম।’

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব