ছিলেন একজন সাধারণ বিড়ি শ্রমিক। সেখান থেকে উঠে আজ জেলার অন্যতম শিল্পপতির তকমা জাকির হোসেনের ৷
শ্রমিক থেকে মালিক এবং পরে রাজনীতিতে প্রবেশ। জেলায় কান পাতলেই শোনা যায়, শ্রমিক হিসেবে জাকির বিস্তর ‘মুন্সিয়ানা’-র সঙ্গেই কাজ করতেন। সেই জাকিরই পরে মন্ত্রীও হয়েছিলেন। গত দশ বছরে নিজের নামে দশটি কলেজ, আটা মিল, তেল মিল, রাইস মিল ও বিড়ি কারখানার মালিক হয়ে উঠেছেন জাকির । নিজের নামে কলেজ হওয়ার পর শিক্ষাগত যোগ্যতা বাড়িয়েছেন । বিরোধীরা বলেন, খুব কম সময়ে আঙুল ফুলে কলাগাছ হয়েছে রাজের প্রাক্তন মন্ত্রী। সেই জাকির এখন বিপাকে। বুধবার তাঁর বাড়িতে আয়কর দফতরের তরফে অভিযান চালানো হয়। হিসাব বর্হিভূত কোটি কোটি টাকা তাঁর বাড়ি, অফিস থেকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।
আরো পড়ুন- তৃনমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে থেকে উদ্ধার ১১ কোটি
জাকিরের রাজনীতিতে পা: শিল্পপতির তকমা পেয়েও প্রত্যক্ষ রাজনীতিতে আসতে চাননি জাকির হোসেন ৷ বরাবর অধীর চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাঁর । সেই সূত্রে অধীর চৌধুরী তাঁকে রাজনীতিতে আসার অফার দিলেও বারবার তা প্রত্যাখ্যান করেন জাকির (Story of Jakir Hossain)। তবে 2016 সালে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেন তিনি । তৃণমূলের প্রতীকে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে রাজ্যে সর্বোচ্চ ভোট প্রাপক হিসাবে রেকর্ড গড়েন । মমতা বন্দ্যোপাধ্যায় জাকির হোসেনকে (Former TMC Minister Jakir Hossain) শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রীর পদে জায়গা করে দেন তাঁর মন্ত্রিসভায় । 2021 সালের নির্বাচনের আগে ধুলিয়ান স্টেশনে বিস্ফোরণ হামলায় গুরুতর জখম হন তিনি । কলকাতা থেকে কপ্টারে উড়ে এসে মনোনয়ন পত্র দাখিল করেন । ফের জিতে বিধায়ক হলেও সেবার আর মন্ত্রিসভায় জায়গা পাননি । প্রতিদ্বন্দ্বী প্রার্থীর করোনায় মৃত্যুর কারণে জঙ্গিপুর বিধানসভা নির্বাচন পিছিয়ে যায় । জাকিরের কেন্দ্রে নির্বাচনের আগেই মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছিল । তাঁর রাজনৈতিক এবং ব্যবসায়িক প্রতিপক্ষ হিসাবে বারবার উঠে এসেছে সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের নাম । এমনকি ধুলিয়ান স্টেশনে তাঁর উপর হামলার ঘটনায় তদন্তকারী সংস্থা সরাসরি ইমানি বিশ্বাসের উপরই ইঙ্গিত করেছিলেন ।

বাড়ি ও সম্পত্তি: জাকির হোসেনের বাড়ি সুতি থানার অরঙ্গয়াবাদ । তবে জঙ্গিপুর, বহরমপুর, কলকাতা, দিল্লি ও কানপুর-সহ রাজ্যের একাধিক জায়গায় অফিস ও বাড়ি রয়েছে । মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা জাকির শুরু থেকেই শিল্পপতি হওয়ার স্বপ্ন দেখতেন । মুন্সিরা বাজার থেকে বিড়ির পাতা ও মশলা দাদনে এনে শ্রমিকদের দিয়ে বিড়ি বাঁধায় । পরে সেই বিড়ি সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে । জাকির হোসেন এমন চারজন বিড়ি শিল্পীদের নিয়েই কাজ শুরু করেছিলেন । এরপর 2008-09 সালে আত্মপ্রকাশ ঘটে তাঁর নিজস্ব শিব বিড়ির । তবে নিজে মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও তাঁর প্রতিষ্ঠানগুলির নাম শিব কেন তা আজও কেউ জানে না । শুধু নাম নয় । প্রতিষ্ঠানের লোগোতেও রয়েছে শিব ঠাকুরের ছবি । শিব বিড়িই জাকির হোসেনকে ব্যবসার শীর্ষে পৌঁছে দিয়েছিল ।
এরপর এক এক করে জাকির হোসেনের হাত ধরে আত্মপ্রকাশ ঘটেছে শিব রাইস মিল, শিব আটা মিল, শিব তেল মিলের । নিজের শিক্ষাগত যোগাত্য কম হলেও এখন ন’টি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক তিনি । রয়েছে বিএড, ডিএলএড, পলিটেকনিক ও ফার্মাসিস্ট -সহ একাধিক কলেজ । তবে এই মুহূর্তে এলাকায় দানধ্যানে ‘মসিহা’ জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতরের হানায় মুষড়ে পড়েছেন তাঁর অনুগামীরা ।

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!