বাংলাহান্ট ডিজিটালঃ দীর্ঘ প্রতীক্ষা অবসান। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতল আর্জেন্তিনা। লাতিন আমেরিকার দেশকে বিশ্বসেরা করলেন লিওনেল মেসি।

যিনি ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে দুটি গোল করেন। সেইসঙ্গে একাধিক বিশ্বরেকর্ড গড়লেন।
The moment when a dream becomes reality 🏆#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 18, 2022
২০১৪ সালে ব্রাজিলের বিশ্বকাপে ফাইনালে উঠলেও গেল করতে পারেননি। এবার তা সুদে-আসলে পুষিয়ে নেন মেসি। এবার নক-আউটে প্রায় সব গোলই পেনাল্টি থেকে গোল করেছেন।
আরো পড়ুন- প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম!
‘রাউন্ড অফ ১৬’-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত গোল করেছিলেন মেসি। কোয়ার্টারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেছিলেন। পরে টাইব্রেকারেও গোল করেছিলেন। সেমিতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি। ফাইনালে প্রথম গোলটা করেন পেনাল্টি থেকে। তারপর ১০৯ মিনিট গোল করে আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতালেন।

6বিশ্বকাপ ফাইনালে নেমেই ইতিহাস তৈরি করেছেন মেসি। পুরুষদের বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার নিরিখে জার্মানির লোথার ম্যাথিউজকে ছাপিয়ে গিয়েছেন। আজ বিশ্বকাপে ২৬ তম ম্যাচ খেলতে নেমেছেন। জার্মানির মহাতারকা ২৫ টি ম্যাচে খেলেছিলেন। বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি সময় খেলার রেকর্ড গড়েছেন মেসি। পাওলো মালদিনি ২,২১৭ মিনিট খেলেছিলেন। আজ ফাইনালে পুরো ১২০ মিনিট খেলে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি।

বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি জয়ের নজির স্পর্শ করলেন মেসি। ফ্রান্সের বিরুদ্ধে জয়ের ফলে বিশ্বকাপে ১৭ টি ম্যাচ জিতলেন তিনি। সমসংখ্যক ম্যাচে জিতেছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোজে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”