বাংলাহান্ট ডেস্কঃ আসন্ন ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গান নিয়ে দেশজুড়ে নানা বিতর্ক শুরু হয়েছে ৷ ছবিটির প্রথম গান ‘বেশরম রং’য়ের দৃশ্যায়ন নিয়ে তীব্র আপত্তি এক শ্রেণির মানুষের। দিনদু’য়েক আগে কলকাতায় এসে এ বিষয়ে যদিও পজিটিভিটির বার্তা দিয়েছিলেন তিনি ৷ এরপর শনিবার 15 মিনিটের জন্য টুইটারে আসেন বলিউডের বাদশা। কথা বলার জন্য ফ্যানেদের উদ্দেশে একটি প্রশ্নোত্তরের সেশন রাখেন। সেখানে এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করে বসেন শাহরুখের খাওয়া-দাওয়া নিয়ে। তখনই নিজের অসুস্থতার কথা জানান শাহরুখ খান (Shah Rukh Khan) । আর তাতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অগণিত ভক্তগণ৷
আরো পড়ুন- বিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুর
যদিও একথা জানানোর পরই তিনি উত্তরে লেখেন, সামান্য ভাইরাল জ্বরে আক্রান্ত ৷ তাই কোনও ধরনের বাইরের খাবার খাচ্ছেন না। শুধু ডাল, ভাত খেয়ে রয়েছেন তিনি। এরপরই কোনও ভক্ত কমেন্টে লেখেন, ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন স্যর’ ৷ কেউ লেখেন ‘রাজা সাহেব খেয়াল রাখুন আপনার’ ৷ বিতর্ক নিয়ে কেউ আশ্বাস দিয়ে লিখেছেন, সবকিছুই গৌণ কিন্তু স্বাস্থ্য সবার আগে, আর তা আপনাকেই খেয়াল রাখতে হবে ৷ কোনও ভক্ত আবার লিখেছেন, একসঙ্গে এত কিছু আপনার চলছে ৷ প্রচার ও শ্যুটিংয়ের মধ্যই দয়া করে নিজের যত্ন নিন।” পাশপাশি বিশ্রাম নেওয়ার পরামর্শও দিয়েছেন ফ্যানেরা ৷

প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন বলেও জানিয়েছেন অনেক ভক্ত। শাহরুখের এই প্রশ্নোত্তর সেশনে (#ASKSRK) ভক্তদের তরফে প্রশ্ন করা হয়, তিনি কাতারে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স ও আর্জেন্তিনার মধ্যে কোন দলকে সাপোর্ট করছেন ৷ অর্থাৎ মেসি না এমবাপে, কার হাতে দেখতে চাইছেন বিশ্বকাপের ট্রফি ৷ তাঁর চটজলদি উত্তরও দিয়েছেন কিং খান ৷ জানিয়েছেন, “হৃদয়জুড়ে মেসি কিন্তু এমবাপের যা পারফরমেন্স তাতে তাঁর পাশেই রয়েছেন তিনি ৷”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”