বেঙ্গালুরু থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত দেশের সবচেয়ে পুরনো সোনার খনি। এবার সেখানেই খননকার্য চালাবে কেন্দ্র। ব্রিটিশ আমলের ওই খনি থেকে ৫ কোটি টন সোনা উত্তোলনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আর এই খননের জন্য আহ্বান করা হয়েছে দরপত্রও। নিলামে ঠিক করা হবে কারা পাবে খননের দায়িত্ব।
আরো পড়ুন- IND vs BAN: দুর্দান্ত পারফরম্যান্স, ইতিহাস লিখলেন কুলদীপ..

কর্নাটকের ওই খনি ২০ বছরেরও বেশি সময়ের জন্য বন্ধ। মনে করা হচ্ছে এখানে ২.১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের সোনা মিলতে পারে। ভারতীয় অঙ্কে যা ১৭৩৭৭ কোটি ৩৬ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা। নতুন প্রযুক্তি ব্যবহার করে সেই সোনা উত্তোলন করতে চাইছে কেন্দ্র। এমনকী অতীতে খনন করা হয়ে যাওয়ার পর পরে থাকা অবশিষ্ট থেকেও বর্তমানে সোনা নিষ্কাশন সম্ভব বলেই দাবি। নামপ্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, কেবল সোনা নয়, এর পাশাপাশি প্যালাডিয়ামও উত্তোলন করতে চাইছে কেন্দ্র। তিনি জানিয়েছেন, “আমাদের লক্ষ্যই হল ওখানে থাকা প্রক্রিয়াজাত আকরিক থেকেও সোনা তুলে এনে যতটা সম্ভব আর্থিক লাভ করা।” তাঁর আরও দাবি, এবার থেকে সরকার প্রতি মাসেই খননের জন্য নিলাম ডাকবে।
কিন্তু এই কাজে একটি বাধাও রয়েছে। কী সেই বাধা? তাঁর কথায়, ”আমাদের একমাত্র বাধা হল বিদেশি সংস্থাগুলিরই কাছে একমাত্র এই ধরনের সোনা উত্তোলনের প্রযুক্তি আছে। তবে বিদেশি সংস্থাগুলি স্থানীয় সংস্থাদের সঙ্গে জোট বেঁধে এই কাজ করতেই পারে।” তবে এই প্রসঙ্গে সরকারি ভাবে খনি মন্ত্রক কোনও মন্তব্য করেনি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন