বাংলাহান্ট ডেস্কঃ সন্দেশখালিতে ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগ সাজানো! টাকার বিনবময়ে নারী নির্যাতনের ভুয়ো অভিযোগ সাজানো হয়েছে। এবার এই মর্মে পুলিশের কাছে মামলার রুজু করলেন বেরমজুরের বাসিন্দা এক তৃণমূল কর্মী। গঙ্গাধর কয়াল, বিজেপি প্রার্থী রেখা পাত্র, ব্লক ১ সভাপতি শান্তি দলুই, পীযুষ, শুভঙ্কর গিরি, বীণা মাইতিদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযোগপত্রে নাম রয়েছে শুভেন্দু অধিকারীরও।এফআইআর-এ শুভেন্দু অধিকারীর নাম যুক্ত করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে পুলিস।
অভিযোগপত্রে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিয়োতে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালদের স্বীকার করতে দেখা গিয়েছে যে কীভাবে টাকার বিনিময়ে নারী নির্যাতনের ভুয়ো অভিযোগ করানো হয়েছে। ভোটের আগে রাজনৈতিক ফায়দা পেতেই তা করানো হয়েছিল বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ও ১৭১ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিস। ইতিমধ্যেই গঙ্গাধর কয়ালকে তলব করে নোটিসও পাঠানো হয়েছে বলে খবর পুলিস সূত্রে। ওদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল এবং শান্তি দলুইয়ের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানালেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ।

ভাইরাল ভিডিয়ো ফুটেজ সহ একটি স্মারকলিপি দেওয়া হয়েছে কমিশনকে। যার মূল দাবি, শুভেন্দু অধিকারী সহ ৩ বিজেপি নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করুক নির্বাচন কমিশন। এপ্রসঙ্গে সাগরিকা ঘোষ বলেন, “যাদের বিরুদ্ধে ‘রেপ কেস’ করা হয়েছে, সেই ‘রেপ কেসগুলো’ একদম মিথ্যে। বিজেপির সন্দেশখালির ব্লক-২ এর মণ্ডল সভাপতি স্পষ্ট করে বলছেন যে, মহিলাদের টাকা দিয়ে, ট্রেনিং দিয়ে মহিলাদের দিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে। এক মহিলা নিজেই আজকে স্বীকার করে নিয়েছেন যে, উনি ভুল বিবৃতিতে সই করেছেন। ওনার যে অভিযোগটা ছিল সেটা ভুল। সেটা মিথ্যে। গঙ্গাধর কয়াল ভিডিয়োতে বলছেন যে, মহিলাদের ৩০০০ টাকা দিয়ে মিথ্যে করে ‘রেপ কেস’ দাখিল করানো হয়েছে।”
সাগরিকা ঘোষ দাবি করেন, “শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা হোক আর যাদের ভিডিয়োতে দেখা গিয়েছে, তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হোক।” তোপ দাগেন, “ভারতীয় জনতা পার্টি সন্দেশখালির মহিলাদের অসম্মানিত করেছেন। ওনাদের সাথে অন্যায় করেছেন।” একইসঙ্গে তাঁর দাবি, “আমরা চাই, প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন পশ্চিমবঙ্গে আসবেন, তখন ওনারা যেন ক্ষমা চান। ওনাদের ক্ষমা চাইতে হবে। যেভাবে ওনারা মিথ্যে প্রচার করেছেন আর যেভাবে মহিলাদের অসম্মানিত করেছেন তার জন্য ক্ষমা চাইতে হবে।”


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”