বাংলাহান্ট ডেস্কঃ হরিশ্চন্দ্রপুরে নাকা চেকিং এর সময় ভালুকা ফাঁড়ির পুলিশের হাতে ৩১৪ বোতল ফেনসিডিল ধরা পড়লো। আর এই ফেনসিডিল পাচার করতে গিয়ে ধৃত ২ পাচারকারী। দুই পাচারকারীর নাম বিজয় কুমার সাহা(৪৫), বাড়ি ঝাড়খণ্ডের গোড্ডা জেলায়। অন্যজন সেতাব উদ্দিন (৩০), তার বাড়ি মালদার বৈষ্ণবনগর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে লোকসভা ভোট উপলক্ষে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন কড়া নাকা চেকিং করছে। আজ ভালুকায় মনিপুর এর কাছে ঢালাই মোড়ে নাকা চেকিং করতে গিয়ে দুই ব্যক্তিকে আটক করে ভালুকা ফাঁড়ির পুলিশ। এদের কাছ থেকে তিনটি ব্যাগে উদ্ধার হয় প্রায় ৩১৪ টি ফেনসিডিলের বোতল। জানা গিয়েছে ঝাড়খন্ড থেকে এই নেশা সামগ্রী, বাংলায় প্রচার করা হচ্ছিল। এই দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন। আগামীকাল তাদের কোর্টে তোলা হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”