বাংলাহান্ট ডিজিটালঃ আজই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, (Amit Shah)। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ) lyদিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর। এর এই গুরুত্বপূর্ণ বৈঠকে ফের একবার মুখোমুখি হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ নবান্ন সভাঘরে (Nabanna Sabhaghar) এই বৈঠক অনুষ্ঠিত হবে ৷ নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পরই দু’জনের আলাদা বৈঠক হবে ৷ তার প্রস্তুতিও ইতিমধ্যেই সেরে ফেলেছে রাজ্য প্রশাসনের শীর্ষ কার্যালয় ৷ মূলত, রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলি নিয়ে কেন্দ্র কী ভাবছে, বা অন্য়ান্য রাজ্যের এ নিয়ে কোনও বক্তব্য রয়েছে কিনা, সেই বিষয়েই নিশ্চিত হতে চায় নবান্ন ৷ রাজ্যেরও এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে ৷ সেইসব প্রশ্নের জবাব পেতে অমিত শাহের হাতে কয়েকটি দাবিপত্র তুলে দিতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী ৷
আরো পড়ুন- পেশায় পরিচারিকা, তবু আজ বিশ্ববিখ্যাত লেখিকা এই বাঙালিনী

শনিবার নবান্ন সভাঘরে আয়োজিত হতে চলা এই বৈঠকে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্য়ায় ছাড়াও উপস্থিত থাকার কথা ছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ৷ তবে, সূত্রের দাবি, শনিবারের বৈঠকে নীতীশের আসার সম্ভাবনা ক্ষীণ ৷ তাঁর বদলে বৈঠকে যোগ দিতে পারেন তাঁরই ডেপুটি তেজস্বী যাদব ৷ এর পাশাপাশি, নবান্ন সূত্রে যতটুকু জানা গিয়েছে, তাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এই বৈঠকে উপস্থিত থাকছেন ৷ একইসঙ্গে, এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ-সহ কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীগুলির শীর্ষ আধিকারিকদেরও ৷ মূলত চার রাজ্যের নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সম্পর্ক ও সমস্যা নিয়ে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে ৷ তার প্রয়োজনীয় সমাধান ও সমন্বয় নিয়ে আলোচনা হতে পারে ৷
সূত্রের খবর, পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পরই দু’জনের আলাদা বৈঠক হতে পারে ৷ তার প্রস্তুতিও ইতিমধ্যেই সেরে ফেলেছে রাজ্য প্রশাসনের শীর্ষ কার্যালয়। নবান্ন সভাঘরের পাশে সচিবালয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পারেন মুখ্যমন্ত্রী। সেই প্রস্তুতিও রাখা হচ্ছে বলে সূত্রের খবর।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”