ভারতে করোনা আতঙ্কের প্রভাব পড়েছে ভারতীয় রেলে। করোনা আতঙ্কে বাতিল একের পর এক দূরপাল্লার ট্রেন। ব্যস্ত অফিস টাইমে ধু ধু করছে ফাঁকা প্লাটফর্ম গুলি। ফাঁকা পড়ে রয়েছে ট্রেনের সিট। যাত্রী না হওয়ায় বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। ইতিমধ্যেই ৭৬টি এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
শুধু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নয় করোনা সংক্রমন রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেলের এক কর্তা জানিয়েছেন ইতিমধ্যেই কারসেডে থাকা ট্রেন গুলিতে স্যানিটাইজার ছড়ানো হচ্ছে। বাতানুকূল কামড়ায় যাত্রীদের কম্বল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, তুলনা হয়েছে পর্দা। ট্রেনে খাবারের মান বজায় রাখতে দূরপাল্লার ট্রেন গুলিতে ক্যাটারিং কর্মীদের একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে ভারতীয় রেল। বড় বড় প্ল্যাটফর্ম গুলিতে অপ্রয়োজনীয় ভিড় কমাতে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে।
ভারতীয় রেল সূত্রে খবর করোনা আক্রান্তের জেরেই যাত্রী কমেছে রেলের। বহু মানুষ বাতিল করেছে ট্রেনের টিকিট। ইতিমধ্যে বহু ট্রেনের ৮০ শতাংশ পর্যন্ত টিকিট বাতিল করা হয়েছে। তাই ভারতীয় রেলওয়ে ৭৬ টি এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তবে অফিস টাইমে করোন রুখতে বেশ কয়েকটি অতিরিক্ত ট্রেন চালাবে ভারতীয় রেল। কাল ১৯ মার্চ বৃহস্পতিবার থেকেই এই স্পেশাল ট্রেন গুলি চালু করা হবে। সকালে দুই জোড়া ও সন্ধ্যায় দুই জোড়া ট্রেন চলবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”