গরু পাচার নিয়ে বর্তমানে বেশ সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই মামলায় সিবিআইয়ের জালে অনুব্রত মণ্ডল। এরই মাঝে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এল। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে আটক ৯ গরুপাচারকারী। বাজেয়াপ্ত ৫০টি গরু এবং ২টি মিনি ট্রাক।
আরো পড়ুন- BigBreaking: মমতার ডাকে সারা দিয়ে আত্মসমর্পণের পথে কেএলও শীর্ষনেতা কৈলাস কোচ!
বুধবার রাতে কেতুগ্রামের নিরোল রোডের কাছে ৫০টি গরু-সহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। ২টি মিনি ট্রাক বাজেয়াপ্তও করা হয়। তদন্তকারীদের দাবি, ওই ন’জন ৪৭টি গরু নিয়ে যাচ্ছিল। ২টি মিনি ট্রাকে বেশ কয়েকটি গরু ছিল। বাকি গরুগুলিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল তারা। তাতেই সন্দেহ হয়। গরুগুলিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। কোথা থেকে গরুগুলিকে নিয়ে যাচ্ছে তারা? কেনই বা গভীর রাতে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে – এমনই নানা প্রশ্ন করা হয় তাদের।

তদন্তকারীদের সূত্রে খবর, ওই ৯ জন জানায় নানুর থেকে গরুগুলিকে নিয়ে আসা হচ্ছে। পাচণ্ডির হাটে নিয়ে যাওয়ার জন্য গরুগুলিকে নিয়ে আসা হয়েছে বলেও জানানো হয়। তবে তাদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না বলেই দাবি তদন্তকারীদের। জিজ্ঞাসাবাদেও বেশ কিছু অসংগতি নজরে আসে বলেই খবর। তারপরই গ্রেপ্তার করা হয় ওই ৯ জনকে। বৃহস্পতিবার আদালতে তোলা হয়। তবে জামিনে মুক্তি পেয়ে যায় সকলেই।
গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারির পর সিবিআই জেরাপর্ব শুরু করেছে। তাতে একটা বিষয় ক্রমশ স্পষ্ট যে, গরু পাচারচক্রের খুঁটি পোঁতা বীরভূমেই (Birbhum)। এখান থেকেই নিয়ন্ত্রিত হতো গরু পাচারের কারবার। সায়গল এবং লতিফ – দু’পক্ষের হয়ে ‘ডিল’ করত এই দু’জন। এছাড়া সিবিআইয়ের নজরে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, মঙ্গলকোট, গুসকরার পশুহাট। প্রসঙ্গত, এই তিনটি এলাকার পর্যবেক্ষক ছিলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার নিয়ে জলঘোলা পরিস্থিতির মাঝে কেতুগ্রামে গরু পাচারকারী গ্রেপ্তারির ঘটনা যে তদন্তকারীদের আরও উদ্বেগ বাড়াল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”