দফায় দফায় প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর টেট-দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতর থেকে বুধবার গভীর রাতে গোপনে বেরিয়ে গেলেন।
আরো পড়ুন- টালিগঞ্জের পর বেলঘরিয়ায় পার্থ-অর্পিতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার কোটি কোটি টাকা, বিপুল সোনা
ইডির একটি সূত্র জানাচ্ছে, রাত সওয়া ১২টা নাগাদ জিজ্ঞাসাবাদ-পর্ব শেষ হওয়ার পরে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক সল্ট লেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান। ইডির একটি সূত্র জানাচ্ছে, ফের জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হতে পারে।
টেট-কাণ্ডে অভিযুক্ত মানিককে বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু সকাল পৌনে ১০টাতেই সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে শুক্রবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (অধুনা শিল্পমন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি-সহ যে ১৪টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি, তার মধ্যে ছিল মানিকের বাড়িও।

সূত্রের দাবি, শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিকের বাড়িতে ১৭ ঘণ্টার তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেন ইডির আধিকারিকেরা। সেই সূত্রেই বুধবার সিজিও কমপ্লেক্সে মানিককে তলব করা হয়েছিল। এর আগে স্কুলশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশ মানিককে নিজের এবং পরিবারের অন্য সদস্যদের সম্পত্তির হিসাব আদালতে জমা দিতে হয়েছিল।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”