

এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্তের নেমে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মহিলার বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ইডির তরফে দাবি করা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায় নামে ওই মহিলা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) স্পষ্ট জানিয়েছেন, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিষয়টি নিয়ে চার লাইনের একটি টুইট করেছেন তৃণমূল মুখপাত্র। সেখানে তিনি লিখেছেন, “ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময়ে বক্তব্য জানাবে।”
ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময়ে বক্তব্য জানাবে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 22, 2022
রাজ্য রাজনীতির বিশ্লেষকদের একাংশের মতে, যাঁরা বাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে, তাঁকে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে। বিরোধীরা বার বার বিষয়টির সঙ্গে তৃণমূলকে জড়িয়ে ফেলছেন। এমন পরিস্থিতিতে কুণাল ঘোষের এই টুইট যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণ, এই টুইটের মাধ্যমে স্পষ্ট করে বুঝিয়ে দেওযা হয়েছে, এর সঙ্গে দল কোনওভাবে যুক্ত নয়। এর কোনও দায়িত্ব নিচ্ছে না দল। স্পষ্ট করে এই বার্তা দেওয়া হচ্ছে।
আরো পড়ুন- SSC Scam: ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার ইডির
উল্লেখ্য, শুক্রবার বিকেলে পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে চিকিৎসকরা পৌঁছানোর কিছু সময় পরেই সাংবাদিক বৈঠক করেছিল তৃণমূল। সেই সময় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য। সেই সময় তৃণমূলের তরফে বলা হয়েছিল, এর আগেও বহু নেতার এই চাপের জন্য অকালমৃত্যু হয়েছিল। সেই ক্ষেত্রে যদি কোনও অঘটন ঘটে, তাহলে দল ইডি-সিবিআইকেই দায়ি করবে, এমন কথাও বলতে শোনা গিয়েছিল।
কুণাল ঘোষ জানিয়েছেন, ” আমরা ইডির বক্তব্য পেয়েছি। অন্য কারও কোনও ভার্সান এখনও পাইনি। ইডি একটি প্রতিষ্ঠিত সংস্থা। সেই ধরেই আমি বলছি, যে টাকা তারা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আমি বিরোধীদের বক্তব্যের উত্তর করার প্রয়োজন মনে করি না। কারণ, গতকাল তারা বলেছিলেন সব সেটিং হয়ে গিয়েছে।”


Mamata Banerjee: “Labeled as Bangladeshi Just for Speaking Bengali” — Mamata Sharpens Her Arsenal to Defeat BJP in the 2026 Elections

তৃণমূলের শুদ্ধিকরণে অভিষেক, রিপোর্ট পেলেই ছাঁটাই!

Khuti Puja 2025 | উল্টো রথে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের

ভাঙন পদ্ম শিবিরে, মালদায় তৃণমূলে যোগদান শতাধিক কর্মী সমর্থকের

গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার

Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?

‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!

Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid

Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June