আজ অত্যাধুনিক রনতরী পেল ভারতীয় নৌ বাহিনী। এই রনতরী সমুদ্রে গিয়ে আড়ালে থাকা নিরাপদ স্থান খুঁজে নিতে সক্ষম। শত্রুপক্ষের রাডারের নজরদারিকেও অনায়াসে ফাঁকি দিতে পারবে এই রনতরী। আড়াল থেকে হানতে পারে বিরাট আঘাত। গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে তৈরি হলো এই অত্যাধুনিক রনতরী, যার পোশাকি নাম হল মেঘনাদ।
আরো পড়ুন- ১৬ কোটিতে বিক্রি হলো মডেলের ভার্জিনিটি।
রামায়ণে রাবণ পুত্র মেঘনাদ যেমন মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতেন, জানা যেত না তার গতিবিধি। তেমনই রনতরী হল মেঘনাদ। যার প্রকৃত নাম আইএনএস দুনাগিরি। এটি ফ্রিগেট জাতীয় ছোট রণতরী। যা সমুদ্রের ভেতরে গিয়ে নিরাপদ স্থান খুঁজে নিতে পারে। শত্রু পক্ষের রাডারকেও বোকা বানাতে সক্ষম। দ্রুত আঘাত হানতে পারে শত্রুপক্ষের জলযানে, এমনকি উড়িয়ে দিতে পারে আস্ত বন্দর। যা তৈরি হল কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়র্স লিমিটেডে।

আজ নৌ বাহিনীর বিশেষ কর্মসূচিতে যোগদান করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ কলকাতায় হুগলি নদীর জলে ভাসানো হল মেঘনাদকে। গত মে মাসে আইএনএস উদয়গিরিকে নৌ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল। আর আজ নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হলো আইএনএস দুনাগিরি বা মেঘনাদ। যার মাধ্যমে এক ধাক্কায় কয়েক ধাপ এগিয়ে গেল ভারতের নৌ বাহিনী। মোদী সরকারের আমলে আত্মনির্ভর ভারতকে সামনে রেখে প্রতিরক্ষায় দেশীয় প্রযুক্তি, উৎপাদনকে শক্তিশালী করার চেষ্টা চলছে।
জানা যাচ্ছে, আগামী ২০২৭ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনী পেতে চলেছে অন্ততপক্ষে ২০০ টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। এই যুদ্ধ জাহাজ গুলি তৈরি হবে কলকাতা, কোচি, মুম্বাই সহ দেশের বিভিন্ন ইতিমধ্যে শিপ ইয়ার্ডে। নৌ সেনার রাডার, সোনার, ক্ষেপণাস্ত্র, হালকা বিমান, হালকা হেলিকপ্টার আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিবর্তে দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ, ডুবো জাহাজ তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় এবার নতুন সংযোজন হলো মেঘনাদ।


“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব