মালদা: এটাকি জানেন দেশের বৃহত্তম হিজল ফরেস্ট কোথায় রয়েছে, জেলা বা রাজ্য নয়, দেশের বৃহত্তম হিজল বন রয়েছে মালদহে। হিজল বন ঘিরে রয়েছে বেশ কয়েকটি জলাশয় বা বিল। প্রতিবছর শীতের মরশুমে পরিযায়ী পাখিরা ভিড় করে এই হিজল ফরেষ্ট ঘেরা বিলগুলিতে। মালদহ জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অবস্থিত এই হিজল বন। একেবারে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সিঙ্গাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন। বন দফতরের তথ্য অনুযায়ী এটি ভারতবর্ষের বৃহত্তম হিজল বন। বছরের অধিকাংশ সময় বিলের জলে ডুবে থাকে হিজল গাছ। ডিসেম্বর মাস থেকে জুন মাস পর্যন্ত বিলে জল থাকে না। সে সময়ই হিজল বনে ঘোরার উপযুক্ত সময়। প্রতিবছর শীতের মরশুমে জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ ভিড় করেন এই হিজল বনে। স্থানীয় বাসিন্দাদের দাবি হিজল ফরেষ্টকে ঘিরে স্থায়ী পর্যটন শিল্প গড়ে তোলার।
মালদা জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই হিজল বনটি প্রায় ২৫০ হেক্টর জমির উপর অবস্থিত। এছাড়াও হবিবপুর ব্লক সহ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরো হিজল ফরেষ্ট। মালদা জেলায় প্রায় ৫০০ হেক্টর জমিতে হিজল ফরেষ্ট রয়েছে। তবে সিঙ্গাবাদের হিজল ফরেস্ট সবথেকে বৃহত্তম। হিজল ফরেস্ট কে ঘিরে পর্যটনকেন্দ্র ও সেখানকার সৌন্দর্যায়ন করতে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে বন দফতর। হিজল ফরেস্ট কে ঘিরে উদ্যান ও থাকার ব্যবস্থা করার প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”