মালদা: বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা, এ নিয়ে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।টানা লকডাউনে বন্ধ ছিল স্কুলে পঠন পাঠন। গত কয়েকদিন আগে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত নয়াবাজার হাই স্কুলে শুরু হয় পঠন পাঠন। স্কুল খুলতেই পানীয় জলের সমস্যা নিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। ক্লাস বয়কটের ডাক দেয় তারা।
স্কুল ছাত্র চন্দন মন্ডলের অভিযোগ, স্কুলে পানীয় জল নেই। আগে মোটর দিয়ে জল উঠতো, সেই জল স্কুলের ছাত্র-ছাত্রীরা পান করত, এখন তা বন্ধ। বাধ্য হয়ে তারা টিউবওয়েলের জল পান করত, বর্তমানে সেই সুবিধাও নেই। স্কুল প্রাঙ্গণে রয়েছে তিনটি টিউবওয়েল সবগুলোই বিকল হয়ে পড়ে রয়েছে। স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কে বিষয়টি জানালে তিনি ছাত্র-ছাত্রীদের বলেন বাড়ি থেকে জল নিয়ে আসতে।তাদের আরো অভিযোগ ছাত্রছাত্রীরা বাথরুম ব্যবহার করতে পারছে না। তালা বন্ধ রাখা হয়েছে সেখানে।স্কুল কর্তৃপক্ষকে বারবার জানিও কোন ফল হয়নি। তাই বাধ্য হয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছে।স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সইফউদ্দিন আহমেদ জানান, ছাত্রছাত্রীরা বাথরুমের দরজা, টিউবওয়েল ভেঙে ফেলেছে। ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে জল আনতে বলার কথা তিনি অস্বীকার করেন।তিনি বলেন কল মিস্ত্রি খুঁজতে বলা হয়েছে। খোঁজ পেলে ঠিক করা হবে টিউবওয়েল।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”