অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা স্ট্রেচার সাদা কাপড়ে ঢাকা। দেখলে মনে হবে মৃতদেহ ৷ দীর্ঘক্ষণ ধরে রাস্তার পাশে অ্যাম্বুলেন্সটিকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ দানা বাঁধে এলাকাবাসীর মনে । কৌতূহলবশত এগিয়ে যেতেই সামনে এল আসল ঘটনা ৷ অ্যাম্বুলেন্স থেকে প্রথমে পালিয়ে যান এক মহিলা । এরপর স্ট্রেচারের কাপড় তুলতেই চক্ষু চড়কগাছ এলাকাবাসীর । মৃতদেহের পরিবর্তে স্ট্রেচারে সাজানো রয়েছে বিনাতি মদের কার্টুন (Alcohol Recovered from Ambulance) । ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপাট এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ । উদ্ধার হওয়া কার্টুন ভর্তি মদ অবৈধ বলে পুলিশ সূত্রে খবর । পুলিশের প্রাথমিকভাবে অনুমান এই মদ অসম থেকে শিলিগুড়ি যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷


“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব