বৃহস্পতিবার থেকে যাত্রী সাধারণের জন্য খুলে গিয়েছে শিয়ালদহ মেট্রো (Sealdah Metro)। নিয়ম মেনে সকাল থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। মেট্রো কর্তৃপক্ষের কপাল খুললেও, শিয়ালদহ-বেলেঘাটা রুটের অটো চালকদের মুখের হাসি উড়ে গিয়েছে। কারণ, মেট্রো শুরু হওয়ায় অটোর পথ এড়িয়ে যাচ্ছেন বেশির ভাগ যাত্রী।
অটো চালকদের বক্তব্য, রাতারাতি উধাও ৩০ শতাংশ যাত্রী। শুক্রবার থেকেই ব্রেক জার্নি করে সেক্টর ফাইভে যাওয়া যাত্রী হারাতে শুরু করেছেন শিয়ালদহ-বেলেঘাটা রুটের অটো চালকরা। সোমবার থেকে সেই সংখ্যা আরও প্রায় দশ শতাংশ বেড়ে ৪০ শতাংশের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে অনুমান অটো চালকদের। ফলে এই পরিস্থিতি দেখে অনেকেই বলছেন, কারও পৌষমাস তো কারও সর্বনাশ!

বিধাননগর থেকে করুণাময়ী পর্যন্ত অটো চালান কনক নস্কর। তিনি বলেন, “শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রোরেল চালু হলে আমাদের খুবই অসুবিধা হবে। যে যাত্রীরা বিধাননগর থেকে অটো করে সেক্টর ফাইভ বা করুণাময়ীতে আসতেন তাঁরা এ বার থেকে শিয়ালদহ থেকে সরাসরি মেট্রো করে যাতায়াত করবেন। আমরা আর সেই যাত্রী পাব না। একে তো লকডাউনে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, সেখানে আবার লোকসান হওয়ার আশঙ্কায় আছি। তার ওপরে আবার গাড়ি চালানোর গ্যাসের দাম বেড়ে চলেছে। কী করব বুঝতে পারছি না।”
অপর অটো চালক অমূল্য মণ্ডল বলেন, “একদিকে রোজগার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তেমনই অন্যদিকে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। আমাদের কী করে চলবে।” অটোচালক বিনয় তপাদার বলেন, “যাত্রী কমবে মানে আয়ও কমবে। কিন্তু খরচ কমবে না। এই অবস্থায় সংসার চলবে কী করে?” অটো চালকদের পাশাপাশি রিকশা ও টোটো চালকদেরও দুশ্চিন্তা রয়েছে। অফিস টাইমে যাত্রীদের ভিড়ে অটোর উপচে পড়া যাত্রীদের থেকে রোজগার হতো এইসব যানের। কিন্তু ভবিষ্যতে সেটাও কতটা জুটবে তা নিয়ে সন্দেহ রয়েছে তাঁদের মনেও।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”