তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে CAA কার্যকরী করা হবে না। নির্বাচনী প্রচারে অসমে গিয়ে বিজেপি-বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে যশবন্ত সিন্হা এমনটাই আশ্বাস দিলেন।
বিজেপি-বিরোধী দলগুলির রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বিভিন্ন রাজ্যে প্রচার করছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা তৃণমূল নেতা যশবন্ত। বুধবার তিনি অসমে বিজেপি-বিরোধী দলগুলির সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বলেন, ‘‘বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার কখনও দেশে সিএএ কার্যকরী করতে পারবে না। তার কারণ, তাড়াহুড়ো করে, বোকার মতো এই সংশোধনী আইনের খসড়া করা হয়েছে।’’
আরো পড়ুন- জয়পুরে দ্রৌপদী মুর্মুর সংবর্ধনা অনুষ্ঠানে প্রবেশের অনুমতি পেলেন না বিজেপির জনজাতি সমর্থকরাই

তাঁর কথায়, ‘‘নাগরিকত্ব অসমের একটি বড় সমস্যা। সরকার চেয়েছিল দেশ জুড়ে সিএএ-র বাস্তবায়ন করতে। কিন্তু পেরে উঠল না। এর আগে কোভিড পরিস্থিতিকে অজুহাত হিসাবে খাড়া করেছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরেও আইন কার্যকরী করতে পারল না সরকার।’’ তবে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে সিএএ কার্যকরী করতে দেবেন না বলেই জানিয়েছেন যশবন্ত।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”