মা সারদার সঙ্গে আগেই তুলনা হয়েছিল । এবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তুলনা করে ফেললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) । বুধবার রাতে পুরাতন মালদার তাঁতিপাড়া ময়দানে আয়োজিত একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় তাঁর গলায় এই সুর শোনা গিয়েছে। একই সঙ্গে ওই ভাষণের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল বিজেপি বিরোধিতা।
আরো পড়ুন- শিক্ষার পর এবার স্বাস্থ্যেও দুর্নীতি! তদন্ত কমিটি করল হাইকোর্ট
গতকাল পুরাতন মালদার তাঁতিপাড়া ময়দানে একটি দলীয় সভার আয়োজন করে জেলা তৃণমূল । সভায় অংশ নিয়েছিলেন জেলার সমস্ত স্তরের তৃণমূলের নেতা ও কর্মীরা । মূল বক্তা ছিলেন ফিরহাদ হাকিম । সেই জনসভা থেকে তৃণমূল কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে একাধিক বক্তব্য রাখেন তিনি। এক্ষেত্রে বিজেপির বিরোধিতা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত নেতাজির সঙ্গে তুলনা করে বসেন ফিরহাদ।
এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের এই শীর্ষনেতার মুখে বার বার শোনা গিয়েছে বিজেপি বিরোধিতা । তিনি বলেন, “মানুষের ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য নানাবিধ উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছেন । কিন্তু সেই গরিব মানুষের ভোটে জিতে আরেকটি সরকার প্রথম থেকেই সবাইকে ভাতে মারছে । এখন অবশ্য ওই দলে আর কেউ থাকছে না । আমরা যদি নিজেদের গেটটা খুলে দিই তাহলে ওই দলের আর সন্ধান পাওয়া যাবে না । সবাই আমাদের দলে চলে আসবে । এরপরেই তিনি নাম না করে কটাক্ষ ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারীকে। তৃণমূল নেতা বলেন, “আমাদের দল ছেড়ে ওই দলে একজন নেতা গিয়েছিলেন। এখন ও আধপাগলা হয়ে গিয়েছে।”
ফিরহাদ আরও বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি, সিপিএমকে হটিয়ে তাঁর কাজ শেষ হয়ে যায়নি । এবার বিজেপিকে সরানোর সময় এসে গিয়েছে । তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, চলো, এবার দিল্লি চলো । সুভাষ বোস ডাক দিয়েছিলেন । কিন্তু তিনি যেতে পারেননি । তাই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, তুমি এবার দিল্লি চলো ।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”