করোনা কে ইতিমধ্যেই মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। সারাবিশ্বে ইতিমধ্যে ৪ হাজারের বেশি মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। ভারতেও ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৫ ছাড়িয়েছে। তাই এবার রাজ্যের স্কুল গুলিও করোনাভাইরাস মোকাবিলায় বাড়তি সর্তকতা অবলম্বন করেছে। কোন দরকার ছাড়া স্কুলে আসা দরকার নেই এমনে বিজ্ঞপ্তি জারি করে অভিভাবকদের জানিয়ে দিল সাউথ পয়েন্ট স্কুল কতৃপক্ষ। করোনা আতঙ্কে কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের।
সাউথ পয়েন্ট স্কুল কলকাতার একটি নামি স্কুল। এই স্কুলটিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রচুর। সবমিলিয়ে প্রায় ১২ হাজার ছাত্র-ছাত্রী এই স্কুলে পড়াশোনা করেন। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত রয়েছে স্কুলের। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর রেজাল্ট দেওয়া ছাড়াও একগুচ্ছ কর্মসূচি ছিল স্কুল কর্তৃপক্ষের। কিন্তু এখন করোনা আতঙ্কের জেরে স্কুল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্কুল কতৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে অভিভাবকদের জানিয়ে দিয়েছেন কোন দরকার ছাড়া এই মুহূর্তে স্কুলে আসার দরকার নেই পরে কবে স্কুল খুলবে তার নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”