মুকুল রায়ের পদত্যাগের পর পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কৃষ্ণ কল্যাণীকে মনোনীত করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শূন্য হওয়া পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) সদস্যপদে কৃষ্ণ কল্যাণীকে । বুধবার বিধানসভায় সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি। বিমান বলেন, ‘‘শূন্যপদের জন্য একজনকে নির্বাচন করেছি। পদ্ধতি আমি আইন মেনে করেছি। কৃষ্ণ কল্যাণী বিজেপির সদস্য। বাইরে কী করেছেন, আমার জানার বিষয় নয়। আমার কাছে কোনও তথ্যপ্রমাণ আসেনি যে তিনি অন্য কোনও দলে যোগ দিয়েছেন।’’ তিনি আরও বলেন, ‘‘কাকে চেয়ারম্যান করব, না-করব, সেটা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে। যথা সময়ে চেয়ারম্যানের নাম ঘোষণা হতে হবে। কৃষ্ণ কল্যাণীকে আমি পিএসি-র সদস্য হিসাবে নমিনেট করে নিয়েছি।’’
আরো পড়ুন- আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে সাড়ে ১৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে
সোমবার বিধানসভার PAC-র সভাপতির পদ থেকে ইস্তফা দেন মুকুল রায়। মঙ্গলবার তাঁর ইস্তফা গ্রহণ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পর জানা যায়, PAC-র পরবর্তী চেয়াম্যান হিসাবে রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নির্বাচিত করেছেন তিনি। বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতে কয়েক মাসের মধ্যেই তৃণমূলে যোগ দিয়েছিলেন যিনি।
গত বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন পেশায় ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণী। তার পর থেকেই দলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। অবশেষে ২৭ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। বিধানসভায় কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধেও দলত্যাগবিরোধী আইন প্রয়োগের দাবি জানিয়েছে বিজেপি।
প্রসঙ্গত, কাউকে পিএসি-র চেয়ারম্যান হতে গেলে তাঁর ওই কমিটির সদস্য হওয়া বাধ্যতামূলক। মনে করা হচ্ছে, সেই কারণেই রায়গঞ্জের বিধায়ককে পিএসি-তে নিলেন স্পিকার। মঙ্গলবার মুকুলের ইস্তফাপত্র গ্রহণের পর স্পিকারের সঙ্গে দেখা করে যান কৃষ্ণ। তবে মুকুলের ছেড়ে যাওয়া আসনে আরও এক ‘বিজেপি-ত্যাগী’ বিধায়ককে বসানো নিয়ে ফের বিতর্ক হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এখনও খাতায়-কলমে বিজেপিতে। ২০২১ সালের জুলাই মাসে বিজেপি ছেড়ে তিনি যোগ দেন তৃণমূলে। তারপরেই তাঁর বিরুদ্ধে বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকার ও আদালতে আবেদন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলা এখনও বিচারাধীন। সেই মামলা চলাকালীনই আবারও তাঁকে পিএসি-র চেয়ারম্যান করায় ক্ষুব্ধ বিজেপি পরিষদীয় দল। তাঁরা এখনও প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ না করলেও, স্পিকারের সিদ্ধান্ত ঘোষণার অপেক্ষায় তাঁরা।
গত শুক্রবার পিএসি চেয়ারম্যান পদে মুকুলের মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হয়। স্পিকারের ওই সিদ্ধান্তের চার দিনের মাথায় পদত্যাগ করলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। আগামী ৮ জুলাই পিএসি চেয়ারম্যান পদে ফের দায়িত্ব গ্রহণের কথা ছিল মুকুলের। মনে করা হচ্ছে, ওই দিনই দায়িত্ব নিতে পারেন নতুন চেয়ারম্যান কৃষ্ণ।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব