নরওয়ের রাজধানী অসলোতে একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে ২ ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। নরওয়ে পুলিশের বরাত বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটেছে।
নরওয়ের সম্প্রচার প্রতিষ্ঠান এনআরকে ও অন্যান্য স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অসলোর লন্ডন পাব নাইট ক্লাবে এ গুলির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে এ হামলা হয়েছে তা এখনো জানা যায়নি।
আগামীকাল রোববার অসলোতে ‘বার্ষিক প্রাইড প্যারেড’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর সঙ্গে হামলার সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে অসলো পুলিশ।
অসলো পুলিশ বিভাগ টুইটারে এক পোস্টের মাধ্যমে দুই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। স্থানীয় গণমাধ্যম ভিজি জানিয়েছে, গুলিতে তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। অসলো ইউনিভার্সিটি হাসপাতাল বলেছে, গুলির ঘটনার পর ওই এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”