নতুন ধাক্কা পাকিস্তানের অর্থনীতিতে। শুক্রবার দুপুরে ২২ মিনিটের মধ্যে প্রায় পাঁচ শতাংশ নামল পাকিস্তান স্টক এক্সচেঞ্জের সূচক। স্টক এক্সচেঞ্জে নেমেছে প্রায় দুহাজার পয়েন্ট।
পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফ শুক্রবার দুপুরে নয়া আয়কর নীতির কথা ঘোষণা করার পর পরই এই পরিস্থিতির তৈরি হয়। বড় শিল্পগুলির উপর এই আয়কর নীতি প্রয়োগ করার ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। এর ফলেই এই পরিস্থিতির তৈরি হয়েছে বলেও বিশেষজ্ঞদের দাবি।
শরিফ শুক্রবার সিমেন্ট, ইস্পাত এবং অটোমোবাইলের মতো বড় শিল্পগুলির উপর অতিরিক্ত ১০ শতাংশ আয়কর চাপানোর কথা ঘোষণা করেন।
তিনি জানান, মুদ্রাস্ফীতি মোকাবিলা করতে এবং দেশের অর্থনীতি চাঙ্গা করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। দেশকে দেউলিয়া হয়ে যাওয়া থেকে বাঁচাতে এটিই সব চেয়ে ভাল উপায় বলেও শহবাজ জানান। সরকারের চাপানো এই নয়া আয়কর পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে এটি বিশ্বের অন্যতম সর্বোচ্চ আয়কর বলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন।
দেশবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি মন্তব্য করেন, উচ্চবিত্তকে এখন থেকে ‘দারিদ্র উপশম কর দিতে হবে।
বিশেষজ্ঞদের একাংশের দাবি, প্রধানমন্ত্রীর ঘোষণার ফলেই শেয়ারবাজারে এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সরকারের উপর বিনিয়োগকারীদের আস্থা ভেঙে গিয়েছে বলেও সংশ্লিষ্ট মহলের একাংশের মত।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব