সারদাকাণ্ডে তার থেকে টাকা নিয়েছিলেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ এমনই বিস্ফোরক দাবি করলেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। শুক্রবার বিধাননগরের এমপি এমএলএ আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে তিনি দাবি করেন, সারদা মামলায় তার কাছ থেকে টাকা নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এমনকী, শুভেন্দু তাঁকে ব্ল্যাকমেলও করেছেন বলে দাবি করেছেন ধৃত সারদা কর্তা ৷
আরো পড়ুন- রাত পোহালেই উদ্বোধন স্বপ্নের পদ্মা সেতুর, উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশের ২১ জেলার মানুষ
এদিন আদালত থেকে বেরনোর সময় সুদীপ্ত সেন বলেন, ‘আমি শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছি।’ সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘কত টাকা দিয়েছেন?’ জবাবে সুদীপ্ত সেন বলেন, ‘অত মনে নেই।’ এর পর তিনি বলেন, ‘পূর্ব মেদিনীপুরে বিভিন্ন প্ল্যান পাশ করিয়ে দেওয়ার জন্য টাকা দিয়েছি।’
শুভেন্দু তাকে ব্ল্যাকমেল করতেন বলেও অভিযোগ করেন ধৃত সারদা কর্তা। উল্লেখ্য, সুদীপ্ত সেনের অভিযোগ, তার কাছ থেকে এইভাবে প্রতারণা করে, ব্ল্যাকমেল করে শুভেন্দু টাকা নিলেও সিবিআই পদক্ষেপ নিচ্ছে না। এবার একটি সমবায় ব্যাংকের কথাও উল্লেখ করেছেন সারদাকর্তা।
সুদীপ্তর এই দোষারোপের পরই সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ যিনি নিজে একটা সময় সারদা পরিচালিত সংবাদমাধ্যমের উঁচু পদে কর্মরত ছিলেন ৷ এমনকী, সারদা কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্তও ছিলেন কুণাল ঘোষ ৷ সারদাকাণ্ডে তাঁকে দীর্ঘদিন হাজতবাসও করতে হয় ৷
এই কুণালই এদিন দাবি করেন, সাংবাদিক সম্মেলনে বিজেপি ভিডিয়ো দেখানোর পর যদি নারদা মামলায় সিবিআই তদন্ত হতে পারে, তাহলে এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই তদন্ত করা হবে না ? কেন তাঁকে গ্রেফতার করা হবে না ? এমনকী, সিবিআই আধিকারিকদের কাঁথিতে গিয়ে তদন্ত করা উচিত বলেও বার্তা দেন কুণাল ৷
বলে রাখি, আগেই আদালতকে চিঠি দিয়ে বিমান বসু, অধীর চৌধুরী, শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছেন বলে দাবি করেছিলেন সুদীপ্ত সেন। কিন্তু সেব্যাপারে কোনও তৎপরতা দেখায়নি সিবিআই। তৃণমূলের অভিযোগ, সারদাকাণ্ডে শুধুমাত্র নিশানা করা হচ্ছে তাদের নেতাদের। বিরোধী নেতাদের নামে অভিযোগ উঠলেও তদন্ত করছে না সিবিআই। পালটা বিরোধীদের দাবি, সুদীপ্ত সেনের সঙ্গে প্রথম থেকেই তৃণমূলের বোঝাপড়া রয়েছে। সেই বোঝাপড়া থেকেই বিরোধীদের ফাঁসানোর চেষ্টা করছেন তিনি।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”