মালদা:- ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড় সড় সাফল্য পেলো মালদা জেলা পুলিশ। ২ কেজি ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ ৩ জন পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। গাজোল টোল প্লাজা এলাকায় নাকা চেকিং করার সময় একটি চারচাকা গাড়ি থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। ঘটনায় গ্রেপ্তার করা হয় তিন জনকে। শনিবার দুপুরে মালদা ফার্ম এলাকায় এই মর্মে এক সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, মালদা জেলা জুড়ে চারটি নাকা চেকিং করা হয়েছে। নাকা চেকিং থাকাকালীন গাজোল টোল প্লাজা থেকে একটি চারচাকা গাড়ি আটক করা হয়। উদ্ধার হয় ২ কেজি ৬০০ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। শনিবার ধৃতদের জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের হেফাজতে নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন