পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজের নামে চালাচ্ছে, সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, বলে অভিযোগ তুলেছে বিজেপি। এ বার সেই অভিযোগে সাড়া দিয়ে কেন্দ্রের তরফে রাজ্যকে জানানো হয়েছে, আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে কেন্দ্র এই প্রকল্পে আর টাকা দেবে না। সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষে এই মর্মে নবান্নকে চিঠি পাঠানো হয়েছে বলেও কেন্দ্রীয় সরকার সূত্রে খবর।
আরো পড়ুন- Bankura: অঙ্গনওয়াড়ির খিচুড়িতে আধ গলা সাপ, খেতে বসে অসুস্থ শিশু, শুরু হয় বমি
বাংলা আবাস যোজনা প্রকল্পে মূলত বাড়ি না থাকলে বা মাটির বাড়ি থাকলেই প্রকল্পটির সুবিধা পান উপভোক্তরা। কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, নামবদল নিয়ে ২০১৭ সালের ৩১ অগস্ট চিঠি দেওয়া হয় রাজ্যকে। এর পরে ২০২২ সালের ১২ মে আরও একটি চিঠি দেওয়া হয়েছে। তার পরেও রাজ্যের থেকে সদুত্তর না পেয়েই এ বার টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্র। একই সঙ্গে কেন্দ্রের নতুন প্রকল্প ‘আবাস প্লাস’ বাবদও বাংলাকে কোনও টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বছরে আবাস যোজনার টার্গেট এখনও কেন্দ্রের তরফে জানানো হয়নি। কেন্দ্র নবান্নকে যে চিঠি পাঠিয়েছে, তাতে রাজ্য বাংলার বদলে প্রধানমন্ত্রীর নাম ওই যোজনায় যুক্ত না করা পর্যন্ত নতুন টার্গেট দেওয়া হবে না বলেও উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন