দেশের নিরাপত্তার স্বার্থে ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও কর্তব্যে অবিচল ছত্রিশগড় জেলা পুলিশের বিশেষ মাওবাদী দমনে মহিলা কমান্ডার সুনয়না প্যাটেল। দেশের নিরাপত্তার স্বার্থে ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে ছুটি নেননি ছত্রিশগড় পুলিশের এই মহিলা কমান্ডার।
রবিবার বিশ্ব তথা দেশের সবাই যখন আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে ব্যস্ত রয়েছেন, ঠিক তখনই ছত্রিশগড়ের এক জঙ্গলে ডিউটি করছেন ছত্রিশগড় পুলিশের মহিলা কমান্ডার সুনয়না। নিঃশব্দে ছত্রিশগড়ের দান্তেওয়াড়ার জঙ্গলে জঙ্গলে ঘুরে মাওবাদীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন তিনি। এমনিতেই ছত্রিশগড়ের দন্তেওয়াড়ার জঙ্গলটি মাওবাদী অধ্যুষিত অঞ্চল। মৃত্যু সেখানে সব সময় পিছু করে বেড়ায় কিন্তু সেই মৃত্যু ভয়কে উপেক্ষা করেই আজ আন্তর্জাতিক নারী দিবসে ছত্রিশগড়ের দন্তেওয়াড়ার জঙ্গলে ডিউটি করছেন সুনয়না। এই জঙ্গলে ডিউটি করতে করতেই একবার গর্ভপাত হয় তার। কিন্তু তার ছয় মাস পরে তিনি যখন আবার গর্ভবতী হন তখন সিনিয়রদের আর কিছু জানাননি তিনি। গর্ভে থাকা সন্তানের বয়স যখন ছয় মাস হয়, তখন সিনিয়ররা জানতে পারেন বিষয়টি। বিষয়টি জানতে পেরে তাকে মাতৃকালীন ছুটি নিয়ে বিশ্রামে যাওয়ার কথা বলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। কিন্তু নিজের কর্তব্য থেকে পিছু হটতে নারাজ সুনয়না। তাই আজ আন্তর্জাতিক নারী দিবসে তার এই লড়াইয়ের কথা যখন সবাই জানতে পেরেছে তখন সবাই কুর্নিশ জানিয়েছে তাকে। আজ আন্তর্জাতিক নারী দিবসে সুনয়না জানিয়েছেন আমার অন্তঃসত্ত্বা হওয়ার থেকেও মাওবাদী দমনে জন্য চলা অভিযানে আমার থাকাটা খুবই জরুরী, তাই আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা সিনিয়রদের লুকিয়ে রেখেছিলাম। আমার স্বামী আমাকে প্রচন্ড সাহস যোগান। তাই আমার পক্ষে এটা করা সম্ভব হয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন