খোদ দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Pakistan PM Shahabaz Sharif) গ্রেফতারি চেয়ে আদালতে আবেদন করল পাকিস্তানের তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। তবে শুধু শাহবাজ নন, সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সুলেমান শাহবাজ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজকেও নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চাইছে পাক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফআইএ। শনিবার এফআইএ পাক আদালতে আবেদন করেছে। ইমরানকে সরিয়ে সদ্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর হওয়া শাহবাজের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছে পাকিস্তান এফআইএ।
আরো পড়ুন- Tripura: উপনির্বাচনের আগে শক্তি বাড়চ্ছে কংগ্রেসের! ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস
তদন্তকারী সংস্থার অভিযোগ, কয়েকশো কোটি টাকার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত প্রধানমন্ত্রী ও তাঁর ছেলে সুলেমান। শাহবাজ শরিফ (Shahabaz Sharif) ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত একটি রিপোর্ট আদালতে পেশ করেন এফআইএ-র আইনজীবী। তিনি আদালতে বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর ছেলের বিরুদ্ধে বিশাল অঙ্কের আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। এই মামলায় তদন্তের জন্য তাঁদের গ্রেফতারি প্রয়োজন। প্রধানমন্ত্রী বা তাঁর ছেলে, কেউই তদন্তে সহযোগিতা করছেন না। প্রধানমন্ত্রীর আইনজীবী আমজাদ পারভেজ তদন্তকারী সংস্থার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। দেশের তদন্তকারী সংস্থাকেই ব্যঙ্গ করে তিনি বলেন, এফআইএ মানে ‘ফলস অ্যাসারশন অফ দ্য এজেন্সি’ (ভুয়ো দাবি-দাওয়ার সংস্থা)।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”