প্রকাশ্যে এল সদ্য প্রয়াত গায়ক কেকের ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট। মৃত্যুর পর কলকাতার এসএসকেএম হাসপাতালে কেকে-র ময়নাতদন্ত করা হয়। রিপোর্টে তাঁর হার্টের সমস্যার মতো একাধিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। প্রাথমিক ভাবে চিকিৎসকেরা জানিয়েছিলেন হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে কেকে-র। কিন্তু পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্টে দাবি করা হয়েছে, শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন করতে পারছিল না তাঁর হৃদ্যন্ত্র। ফলে, ফুসফুস শরীরের প্রতিটি জায়গায় প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে পারেনি। ‘মায়ো কার্ডিয়াল ইন্টারপশন’-এর কথা প্রথমেই জানিয়েছিলেন চিকিৎসকেরা, পূর্ণাঙ্গ রিপোর্টে সেই আশঙ্কাই সত্যি হল।

কিন্তু প্রশ্ন হল হার্ট কেন রক্ত পাম্প করতে পারছিল না? তা নিয়ে চিকিৎসকেরা জানান, হার্ট আর্টারির গায়ে জমে ছিল হলদে ও সাদা রঙের মেদ। আর তার জন্যই হার্ট ব্লক হয়ে যায় কে. কে-র। এর ফলে হৃদ্রোগে আক্রান্ত হন শিল্পী। এদিকে কে. কে-র মৃত্যুর পর নজরুল মঞ্চ ও আয়োজকদের গাফিলতি নিয়ে এখনও তোলপাড় চলছে স্যোশাল মিডিয়ায়। গায়ক কে. কে-র এই মর্মান্তিক পরিণতি কেউই এখনও কেউ মেনে নিতে পারছেন না। কলকাতার নজরুল মঞ্চে একটি কলেজের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কে. কে। অসুস্থতার কারণে মিনিট কুড়ি গানও বন্ধ রাখেন। মঞ্চেই খুব ঘামছিলেন এবং জল খাচ্ছিলেন বারবার। হোটেলের ঘরে ঢুকে সোফায় বসতে গিয়েই পড়ে যান। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”