এতদিন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর নাম বললেই তার সঙ্গে উঠে আসত বেহালা চৌরাস্তার নাম। কারণ সেখানেই আদি বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। যে কারনে মাঝে মধ্যেই তার বাড়ির সামনে গিয়ে ভিড় জমাতে দেখা যেত অনুগামীদের দলকে। তবে এবার ঠিকানা বদল হতে চলেছে মহারাজের! কারণ সপরিবারে বেহালার বাড়ি ছেড়ে ৮/১এ লোয়ার রডন স্ট্রিটকে নিজের নতুন ঠিকানা করে তুলতে চলেছেন কলকাতার মহারাজ।
আরো পড়ুন- CBI: পার্থ-পরেশ-কেষ্ট-র সম্পত্তি কত? জানতে চাইল সিবিআই
জানা গিয়েছে খুব শীঘ্রই বেহালার বাড়ি থেকে স্থান পরিবর্তন করবেন তারা। ইতিমধ্যেই তার নতুন বাড়ির নানান আধুনিক সুযোগ-সুবিধার কথা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে কলকাতার জনপ্রিয় ব্যবসায়ী অনুপমা বাগরি, কেশব দাস বিনানি ও নিকুঞ্জ দাস বিনানির থেকে প্রায় ৪০ কোটি টাকার বিনিময়ে ২৩.৬ কাঠার জমি বিশিষ্ট এই বাড়িটি কিনেছেন সৌরভ গাঙ্গুলী।
Sourav Ganguly's new home pic.twitter.com/vGigNQUqjZ
— Akash Kharade (@cricaakash) May 20, 2022
যেখানে ইতিমধ্যেই একটি দোতলা বিল্ডিং অবস্থিত রয়েছে। তবে সেটাকে পুনর্নির্মাণ করাবেন সকলের প্রিয় দাদা, এমনটাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি বাড়িটির অপর একটি বৈশিষ্ট্য হলো বিস্তৃত সবুজ বাগান। তবে তা সত্ত্বেও নেটিজেনদের একটি বড় অংশ এই খবরে খুশি নন যে বেহালা ছেড়ে চলে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী। তবে এদিন সোশ্যাল মিডিয়ায় তাকে নতুন বাড়ির শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে অনুগামীদের।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন