রাজ্য পুলিশে ফের বড়সড় নিয়োগের সুযোগ। মহিলা কনস্টেবল পদে ২০২০ জনকে নিয়োগে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্নে (Nabanna) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়েন্দা দপ্তরেও নিয়োগ হবে। মহিলা কনস্টেবলদের মধ্যে বেশিরভাগকেই নিয়োগ করা হবে রাজ্য পুলিশের উইনার্স স্কোয়াডে।
আরো পড়ুন- বঞ্চনার অভিযোগ! অর্জুনের পরে ‘বেসুরো’ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ
আগেই রাজ্য পুলিশের ২০২০ জন মহিলা কনস্টেবলকে (Constable) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাতে আনুষ্ঠানিক সিলমোহর পড়ল। এছাড়া যেসব নিয়োগ সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, তা হল –
২০২০ মহিলা কনস্টেবলের মধ্যে ১৪২০ জনকে নিয়োগ করা হবে রাজ্য পুলিশের উইনার্স স্কোয়াডে। কলকাতা পুলিশের ধাঁচে এঁরাও স্কুটি নিয়ে টহলদারি করবেন
গোয়েন্দা বিভাগে নিয়োগ হবে ৬০০ জন (মহিলা-পুরুষ উভয়েই)
জঙ্গলমহলে স্পেশ্যাল হোমগার্ড পদে নিয়োগ হবে ১০৫ জন (এর মধ্যে ৪৮ জন প্রাক্তন মাওবাদী ও বাকিরা মাওবাদী পরিবারের সদস্য ও প্রাক্তনী)
রাতের শহরে নারী নিরাপত্তায় কলকাতা পুলিশের বড়সড় পদক্ষেপ ছিল উইনার্স স্কোয়াড গঠন। তিলোত্তমার রাস্তায় মহিলা পুলিশের একটি দল ‘দ্য উইনার্স’-কে নামায় লালবাজার। বিশেষভাবে প্রশিক্ষিত কলকাতা পুলিশের মহিলা কর্মীদের এই দলটির মূল কাজ শহরের মধ্যে বিভিন্ন মহিলাদের উপর ঘটে চলা বিভিন্ন অপরাধ দমন এবং নারীদের সুরক্ষায় কাজ করা। কলকাতা পুলিশের পথে হেঁটে বারাকপুর-সহ রাজ্যের একাধিক পুলিশ কমিশনারেট এলাকায় উইনার্স টিম গঠন করা হয়। সদস্যরা বাইক বা স্কুটিতে টহলদারি চালিয়ে পথে নারী নিরাপত্তায় কাজ করবে। এবার সেই টিম আরও বড়সড় করতে ১৪২০ জনকে নিয়োগ করা হবে।
এছাড়া জঙ্গলমহলে প্রাক্তন মাওবাদীদের মূল স্রোতে ফেরানোর জন্য রাজ্য সরকার কাজ শুরু করেছে আগেই। এবার আরও নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১০৫ জনকে নিয়োগ করা হবে স্পেশ্যাল হোম গার্ড পদে, যার মধ্যে ৪৮ জনই প্রাক্তন মাওবাদী। এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”