বাড়িতে বস্তা বস্তা গাঁজা! মেঝের নীচ থেকে উদ্ধার ৩৪ থেকে ৪০ লক্ষ টাকা। শ্বশুর বউমা’র বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগ। যা দেখে চক্ষু চড়ক পুলিশের।
আরো পড়ুন- মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাইতেই হবে! উত্তরপ্রদেশে সব মাদ্রাসাকে নির্দেশ যোগী সরকারের
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর যায় পুলিসের কাছে। তাঁরা জানতে পারেন, শ্বশুর-বউমা গাঁজার ব্যবসা চালাচ্ছে। সেই মতো শিলিগুড়ি পুলিস কমিশনারেটের মাটিগাড়া থানা অভিযানে যায়। সেই অভিযানেই উদ্ধার হয় বিপুল পরিমান গাঁজা এবং টাকা। উদ্ধার হওয়া গাঁজার থেকেও টাকার পরিমান দেখে অবাক হয়েছেন পুলিস আধিকারিকরা।
মাটিগাড়া থানার অন্তর্গত সুকান্তপল্লি এলাকায় অভিযান চালিয়ে বাবলু মহম্মদ এবং ফতিমা বেগমকে গ্রেফতার করে পুলিস। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাজা উদ্ধার করে এবং বাড়ির মেঝের নীচে থেকে উদ্ধার হয় ৩৪ লক্ষ ৪০ হাজার টাকা।
এই ঘটনায় এসিপি মণীশ যাদব বলেন, “গাজা আসছিল কোচবিহার থেকে। তবে বিপুল অর্থের উৎস এখনও জানা যায়নি।” ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন