জয়পুরের মহারাজা জয় সিংহের জমিতেই মুঘল সম্রাট শাহজহান তাজমহল বানিয়েছিলেন, তাজমহলের জমি আমাদেরই ছিল, এমনই দাবি করলেন জয়পুর রাজপরিবারের সদস্য তথা বিজেপির সাংসদ দিয়া কুমারী। তাঁর দাবি, সেইসময় আদালত ছিল না। তাই বিষয়টি নিয়ে কোথাও আবেদন করা হয়নি। তবে নথি যাচাই করলেই আসল তথ্য সামনে চলে আসবে।
আরো পড়ুন- রাজ্যে জেলার সংখ্যা বেড়ে ২৩ থেকে ৪৬ হবে? টাউন হলে মমতার মন্তব্যে জল্পনা
জয়পুরের প্রয়াত মহারানি গায়ত্রী দেবীর নাতনি দিয়া বুধবার বলেন, ‘‘জয়পুর রাজ পরিবারের কাছে তাজমহলের ওই জমির নথিও রয়েছে।’’ তাজমহল গড়ার জন্য জমি নেওয়ার বিনিময়ে জয়পুরের রাজা জয় সিংহকে সম্রাট শাহজহান ক্ষতিপুরণ দিয়েছিলেন বলেও জানিয়েছেন রাজকুমারী দিয়া।
উত্তরপ্রদেশের অযোধ্যা জেলা বিজেপির ‘মিডিয়া ইনচার্জ’ রজনীশ সিংহ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর তত্ত্বাবধানে তাজমহলের ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবি জানিয়ে ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে যে আবেদন জানিয়েছেন, তা-ও সমর্থন করেছেন দিয়া। তিনি বলেন, ‘‘ওই সৌধ (তাজমহল) নির্মাণের আগে সেখানে কী ছিল তা তদন্ত করা উচিত। জনগণের তা জানার অধিকার রয়েছে। জয়পুর পরিবারের কাছে জমির নথি রয়েছে এবং প্রয়োজন হলে সেটি আদালতকে দেওয়া হবে।’’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”