১১ মে থেকেই প্লে স্টোরের সমস্ত কল রেকর্ডিং অ্যাপ বাতিল হয়ে যাবে! মঙ্গলবার তা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিলেন গুগল কর্তৃপক্ষ।
এপ্রিল মাসে সংস্থার তরফে জানানো হয়েছিল, গুগল প্লে স্টোর থেকে সমস্ত কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার ঘোষণা করা হল দিনক্ষণ। অর্থাৎ এ বার থেকে ফোনে কল রেকর্ড করার নিজস্ব সফ্টঅয়্যার না থাকলে বাইরের কোনও অ্যাপ নতুন করে ডাউনলোড করে কথোপকথন রেকর্ড করা যাবে না।
আরো পড়ুন- এক চার্জেই চলবে একটানা 400-500 কিমি, কিনতে পারেন টাটার দুর্ধর্ষ মডেলের এই ইলেকট্রিক গাড়ি
প্রসঙ্গত, কল রেকর্ডিং অ্যাপগুলি নিয়ে বেশ কিছু দিন ধরেই আপত্তি শোনা যাচ্ছিল। অ্যান্ড্রয়েডের দশম রূপটি আসার পর গুগল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ও সুরক্ষার কথা মাথায় রেখে কল রেকর্ড করার এই ব্যবস্থা বন্ধ করে দিতে চান তাঁরা।
তবে তার পরেও এত দিন পর্যন্ত এপিআই ব্যবস্থায় মাধ্যমে বাইরের কিছু অ্যাপ ব্যবহার করে ফোনের কথোপকথন রেকর্ড করা যাচ্ছিল। ১১ মে থেকে সেই ব্যবস্থা বন্ধ হয়ে যেতে চলেছে।
অনেক দেশেই ব্যক্তি স্বাধীনতা ও গোপনীয়তার কথা মাথায় রেখে ফোনের কথোপকথন রেকর্ড করা আইনত নিষিদ্ধ। ফলে সেই দেশগুলিতে গোটা বিষয়টি নিয়ে নানা আইনি জটিলতায় জড়িয়েছিল গুগল। এই পদক্ষেপের মধ্য দিয়ে এই ধরনের আইনি জটিলতা কাটার সম্ভাবনা রয়েছে।
তবে শাওমি, স্যামসাং, ওয়ান প্লাস ও ওপো মতো মোবাইল নির্মাতা সংস্থাগুলির নিজস্ব কল রেকর্ডি ব্যবস্থা রয়েছে। ফলে তাদের ফোনগুলিতে ওই পরিষেবা বহাল থাকবে বুধবারের পরেও।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”