প্যাসেঞ্জার ট্রেন দাঁড় করিয়ে মদ খেতে গেলেন চালক। যার ফলে বিহারের (Bihar) এক স্টেশনে প্রায় ঘণ্টা খানেক দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এমনই মারাত্মক অভিযোগ উঠল এক লোকো চালকের (Assistant Driver) বিরুদ্ধে। অভিযোগ, হাঁসফাঁস গরমে চরম অস্বস্তিতে পড়েন যাত্রীরা। শুরু হয় হইহট্টগোল। অভিযুক্ত সহকারী চালককে গ্রেপ্তার করেছে জিআরপি (GRP)। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার।
আরো পড়ুন- মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম নিজের গ্রামে যোগী! গঢ়বালে পৌঁছে চোখে জল আদিত্যনাথের
জানা গিয়েছে, সমস্তিপুর রেল ডিভিশনের ওই ট্রেনটি (ট্রেন নম্বর 05278) সমস্তিপুর থেকে সহরসায় যাচ্ছিল। মাঝপথে সেটি হাসানপুর স্টেশনে (Hasanpur station) দাঁড়ায় রাজধানী এক্সপ্রেসকে পথ ছাড়ার জন্য। এরপরই সহকারী লোকো চালক করণবীর যাদব ট্রেন থেকে বেমালুম গায়েব হয়ে যান। ফলে সময় মতো সিগন্যাল হলেও ট্রেন থমকে থাকে। একটা সময় হাসানপুর স্টেশনের সহকারি স্টেশন মাস্টার নিজে ওই ট্রেনের সহকারী চালকের খোঁজে নামেন। এদিকে তীব্র গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা ট্রেনের যাত্রীরা অনেকেই স্টেশনে নেমে পড়েন। কেন ট্রেন চলছে না তা নিয়ে হইহট্টগোল শুরু হয়।
এর মধ্যে সহকারী চালকের খোঁজে জিআরপি (GRP) আসরে নামে। শেষ পর্যন্ত তাঁরাই স্থানীয় বাজারে হদিশ পায় মদ্যপ চালকের। তিনি তখন শরীরের টাল রাখতে পারছেন না। নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতাটুকু নেই। অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে জিআরপি। পাশাপাশি ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অলোক আগরওয়াল গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে কচুরি খাওয়ার জন্য রাজস্থানের (Rajasthan) আলওয়ারের দৌড়পুর ক্রসিংয়ে নিয়ম করে ট্রেন থামাতেন এক লোকোমোটিভ চালক। ওই ঘটনা জানাজানি হয় গত ফেব্রুয়ারি মাসে। যার পর শোরগোল পড়ে যায়। চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় রেল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”