বালুরঘাট : চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকের হাতে ফিরিয়ে মানবিক মুখ হিসেবে দেখা দিল বালুরঘাট থানার পুলিশ। পুলিশের এই ভূমিকায় খুশি শহরবাসি। যদিও খোদ মোবাইল ফোনের মালিক নিজেও ভাবতে পারেন নি যে তিনি প্রায় একবছর আগে তার হারিয়ে যাওয়া মোবাইলটি ফের ফিরে পাবেন। ফিরে পেয়ে পুলিশের এই ভুমিকায় খুশি মোবাইল ফোনের মালিক বালুরঘাট শহরের বাসিন্দা অয়ন কুন্ডু।
২০১৯ সালের নভেম্বর মাসে বালুরঘাট বেসরকারি বাস স্ট্যান্ড থেকে পেশায় একটি ব্যাংকের কর্মী অয়ন কুন্ডুর মোবাইলটি চুরি হয়ে যায়। দামি ফোন হারিয়ে কিছুটা মনমরা হয়ে বালুরঘাট থানায় মোবাইলের ক্রয়ের যাবতীয় তথ্য প্রমান সহ অভিযোগ জানান। এরপর কেটে যায় প্রায় নয় মাস। প্রায় ভুলতেই বসেছিলেন তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা। ভেবেছিলেন আর পাওয়া সম্ভব নয়।
কিন্তু গত শনিবার আচমকাই বালুরঘাট থানা থেকে পুলিশের একটি ফোন তাকে তার সেই না পাওয়ার ভাবনাকে মিথ্যে প্রমানিত করে আশার আলো জাগিয়ে তোলে। পুলিশের ডাকে সাড়া দিয়ে সোমবার বিকেলে বালুরঘাট থানায় এলে অয়ন কুন্ডুর হাতে তার চুরি যাওয়া দামি মোবাইল ফোনটি উদ্ধার করে ফিরিয়ে দেয় বালুরঘাট থানার পুলিশ। চুরি যাওয়া দামি ফোন হাতে ফিরে পেয়ে পুলিশের ভূমিকায় খুশিতে বেশ কিছুক্ষন বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। পরে সম্বিৎ ফিরে পেতে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”