রাজ্যে বেশ কয়েকটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় জেলাশাসক ফের লকডাউন করার প্রস্তাব দেয় নবান্নকে। রাজ্যে ফের লকডাউন বাড়ানো নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বৈঠকে বসে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।
নবান্নের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আগামী বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাজ্যের সমস্ত কনটেনমেন্ট জোনে লকডাউন কার্যকর হবে। তবে এটি আগের মত তিনটি জোনে ভাগ করে নয় শুধুমাত্র কনটেনমেন্ট জোনে চলবে। কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলার পুলিশ ও প্রশাসনকে কড়া ভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
কনটেনমেন্ট জোনের বাসিন্দাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য প্রশাসন ব্যবস্থা করবে। তা নিয়ে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের সঙ্গে নবান্নের আধিকারিকদের আলোচনা হয়েছে। আর কখন কিভাবে কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানো হবে তা ঠিক করবে প্রশাসন। নবান্ন থেকে বিজ্ঞপ্তিতে কি কি বন্ধ থাকবে নির্দেশ দেওয়া হয়েছে তা দেখে নেওয়া যাক-
১. কনটেনমেন্ট জোন গুলিতে কোন প্রকারের যানবাহন চলবে না ।
২. কনটেনমেন্ট জোনে আবশ্যক পণ্যের দোকান ছাড়া বাকি সমস্ত দোকান বন্ধ থাকবে।
৩. সব ধরনের শিল্প কারখানা এবং ব্যবসা বন্ধ থাকবে।
৪. কনটেনমেন্ট জোনের মধ্যে যে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস পড়বে তা নতুন করে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫. কনটেনমেন্ট জোনে বাসিন্দারা জরুরী প্রয়োজন ছাড়া জোনের বাহিরে বেড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৬. কনটেনমেন্ট জোনে কোন প্রকারের ধর্মীয় অনুষ্ঠান কিংবা জামায়াত করা যাবে না।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন