বাংলাহান্ট ডেস্কঃ ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এখনও পর্যন্ত মৃত বেড়ে ৫। বিভিন্ন জেলায় চলছে তীব্র ঝোড়ো বা দমকা হাওয়ার দাপট। আজ সকালে ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় ৮০ বছরের এক বৃদ্ধার। রেনুকা মণ্ডল নামে ওই বৃদ্ধা তখন ঘরের মধ্যে ছিলেন। তখনই ঝড়ে গাছ ভেঙে পড়ে ঘরের উপর। ওদিকে পূর্ব বর্ধমানের মেমারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে বাবা ও ছেলে। সেইসঙ্গে কলকাতায় এন্টালিতে ঝড়ে কার্নিশ ভেঙে পড়ে মৃত ১। উত্তর ২৪ পরগনার পানিহাটি সুখচর এলাকাতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের।

রিমালে রাজ্যে ক্ষয়ক্ষতি সব থেকে বেশি সুন্দরবন ব্লকে। এখনও পর্য্ন্ত রাজ্যজুড়ে ১২০০-এর বেশি বিদ্যুৎ খুঁটি পড়ে গিয়েছে। তার মধ্যে ৩০০-এর বেশি ইলেকট্রিক পোল শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই। সুন্দরবন ব্লকে ৩০০-রও বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। নবান্নের তরফে জরুরি ভিত্তিতে চলছে সমীক্ষা। সুন্দরবন ব্লকের একাধিক জায়গায় হাওয়ার গতিবেগ বেশি থাকায় উদ্ধারকাজ চালাতে সমস্যা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব