বালুরঘাট ১৪ জুন ; করোনা সংকটের জেরে অর্থনৈতিক সংকটে পড়েছে সাধারণ মানুষ তারই মাঝে বালুরঘাটে ব্যবসায়ীর বাড়ি থেকে আলমারির লকার ভেঙ্গে প্রায় ৪ লক্ষ টাকার সোনার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরেরা। এই চুরির ঘটনায় এলাকায় ছড়ালো চাঞ্চল্য। জানা গেছে বালুরঘাট শহরের ডাকবাংলা পাড়া এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক অভিজিৎ দাস সকালে ঘুম থেকে উঠে দেখেন খাটের পাশেই আলমারি খোলা এবং জামাকাপড় সব মেঝেতে পড়ে রয়েছে। লকারের ভেতরের সমস্ত কিছু চুরি গিয়েছে। রাতের বেলা চোরেরা বারান্দার গ্রিলের তালা ভেঙে দরজা খুলে ভেতরে ঢোকে। শুধু সোনার গহনায় নয় নগদ প্রায় কুড়ি হাজার টাকাও চুরি গিয়েছে অভিজিৎ দাস জানিয়েছেন। শুধু অভিজিৎ দাসের বাড়িতে চুরির ঘটনাই নয়। চুরির আগে আশপাশের বাড়িতেও চোরেরা বাইরে থেকে দরজার ছিটকানি লাগিয়ে রাখে। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে সোনার গহনার খালি বাক্স ও একটি হাসুয়া উদ্ধার করেছে পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”