আলিপুরদুয়ারঃ অবশেষে বাগান খোলার তিন মাস পর কাজে যোগ দিলেন মাদারিহাটের বীরপাড়া চা বাগানের জটেশ্বর ডিভিশনের শ্রমিক কর্মচারীরা। প্রসঙ্গত, ডানকানের বীরপাড়া চা বাগানটি মেরিকো টি কোম্পানির হাত ধরে খোলার প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এতদিন কাজে যোগ দেননি ওই ডিভিশনের সাতশোর বেশি শ্রমিক কর্মচারী। অনেক টানাপোড়েনের পর অবশেষে শনিবার কাজে যোগ দেন তাঁরা।
সম্প্রতি, মাদারিহাটের বিডিও অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা ও মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাও। এরপর শনিবার কাজে যোগ দিলেন শ্রমিক কর্মচারীরা। এর আগে তাঁরা শুক্রবার মাদারিহাটের বিডিও শ্যারণ তামাংয়ের কাছে কয়েক দফা দাবি পেশ করেন।
এদিকে, শনিবারও জটেশ্বর ডিভিশনের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য মহাদেব বাগোয়ার বলেন, ‘লকডাউনের মধ্যে বাধ্য হয়ে শ্রমিকরা কাজে যোগ দিলেন। কারণ চা পাতা তুলে বিক্রি করতে দেওয়া হচ্ছে না। অন্য কোথাও কাজও মিলছে না। তবে চা বাগানের মালিকানা হাতবদলের প্রক্রিয়াই বেআইনি ও অবৈধ। এর তদন্ত হওয়া উচিত।’
চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সদস্য উত্তম সাহা বলেন, ‘বাগানের মালিকানা হাতবদলের চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন বিজেপি নেতা তথা বিধায়ক মনোজ টিগ্গাও। বিজেপির নেতাদের সমন্বয়ের অভাবেই তিন মাস ধরে কাজে যোগ দিতে পারেননি ওই ডিভিশনের শ্রমিক কর্মচারীরা।’
বিধায়ক মনোজ টিগ্গা বলেন, ‘এক্ষেত্রে বিজেপির ওপর দায় চাপালে চলবে না। এটা মালিকপক্ষ শ্রমিকপক্ষের ব্যাপার। মহাদেববাবু স্থানীয় জনপ্রতিনিধি। তিনি শ্রমিকদের পক্ষেই রয়েছেন।’
মেরিকো টি কোম্পানির ডিরেক্টর সুরজিৎ বকসি জানান, শ্রমিক কর্মচারীদের দাবিগুলি খতিয়ে দেখা হবে। শনিবার যাঁরা কাজে যোগ দিয়েছেন সোমবার তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”