৩৭৮ দিন পরে অবশেষে শেষ কৃষক আন্দোলন। কৃষক নেতা রাকেশ টিকায়েত জানান, আমরা ফিরে যাচ্ছি। ১৫ জানুয়ারি কিষাণ মোর্চার আরেকটি বৈঠক হবে, যেখানে আরও কৌশল নিয়ে আলোচনা করা হবে। কৃষকদের ফেরার ঘোষণার পর ১১ ডিসেম্বর থেকে দিল্লি সীমান্ত থেকে কৃষকরা ফিরবেন। বলভীর রাজেওয়াল জানান, কৃষকদের আন্দোলন স্থগিত করা হয়েছে এবং প্রতি মাসে একটি সভা হবে।
বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার পর সংসদে তিন কৃষি আইন প্রত্যাহার সংক্রান্ত বিল অনুমোদিত হয়েছে। কৃষকদের অন্যান্য দাবি নিয়েও আশ্বাস দিয়েছে কেন্দ্র। কৃষকদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস কেন্দ্র দেওয়ার পর প্রত্যাহার করা হয়েছে কৃষক আন্দোলন। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলন চলার পর এবার কৃষকদের ঘরে ফেরার পালা। ঘর ওয়াপসি-র প্রস্তুতি চলছে কৃষকদের। বৃহস্পতিবার সংযুক্ত কিষাণ মোর্চা আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে শুরু হয়েছে দিল্লি সীমা এলাকাগুলি থেকে তাঁবু গোটানোর কাজ। এই জায়গাগুলিতেই গত প্রায় এক বছর আন্দোলনে বসেছিলেন তাঁরা।
কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, যে জওয়ানরা শহিদ হয়েছেন, সেজন্য মনে দুঃখ রয়েছে। আমাদের কৃষকরাও শহিদ হয়েছেন। আগামী দিনে সরকারের সঙ্গে কোন বিষয়ে আলোচনা হবে, তাও জানিয়েছেন রাকেশ টিকায়েত। তিনি বলেছেন, আগামী দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে। এছাড়াও উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে আখের দাম নিয়েও আলোচনা হবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন