বালুরঘাট ; “লক্ষ্য ২০২১ – টার্গেট বাংলা” আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার বিয়ে বাড়িতে প্রচার বিজেপির। এদিন বালুরঘাটের কলেজপাড়া এলাকার একটি লজে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে, নব দম্পতির হাতে বিজেপির এই প্রচার পুস্তিকা তুলে দেন বালুরঘাট শহর বিজেপি সভাপতি সুমন বর্মন। নব দম্পতি কে আশির্বাদ করে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত “লক্ষ্য ২০২১ – টার্গেট বাংলা” পুস্তিকা তুলে দিয়ে অভিনব প্রচার সারেন তিনি। সুমন বাবু জানান, ২০২১ বিধানসভা নির্বাচনকে টার্গেট করে যে প্রচার চলছে, সেই প্রচার এর অঙ্গ হিসেবে এদিন নবদম্পতির হাতে প্রচার পুস্তিকা তুলে দেওয়া হয়।
দিন কয়েক আগেই বিজেপি বালুরঘাট শহর মণ্ডল কমিটির সভাপতি সুমন বর্মন বালুরঘাটের খিদিরপুরে একটি বিয়ে বাড়িতে একই কায়দায় প্রচার করেন। গতকাল রাতে তিনি বালুরঘাটের কলেজপাড়ায় অনুষ্ঠিত বিয়ে বাড়িতেও নবদম্পতির হাতে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত “লক্ষ্য ২০২১ – টার্গেট বাংলা” প্রচার পুস্তিকা বিলি করেন।
এদিকে বিয়ের অনুষ্ঠানে বিজেপির এহেন প্রচারকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকী বলেন, বহিরাগতদের নির্দেশ মতো বাংলায় বিজেপি প্রচার করছে। তারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি জানেনা।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু