দেশজুড়ে করোনা পরিস্থিতির মধ্যেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলা। টানা দু’মাসের লকডাউন কাটিয়ে আতঙ্ক নিয়েই এবার সমস্ত কিছু খুলে যাচ্ছে বাংলায়। খুলে গেছে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস। আগামী ১ ই জুন থেকে শর্তসাপেক্ষে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত ধর্মীয় স্থান গুলি। খুলে যাচ্ছে পাটকল ও চা শিল্পের মতো শিল্প। আজ নবান্নে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লকডাউন শিথিল করার ব্যাপারে একাধিক সিদ্ধান্ত জানান। এদিন মুখ্যমন্ত্রী বলেন ৮ ই জুন থেকে রাজ্যে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস খোলা থাকবে। এবং ৮ ই জুন থেকে সরকারি এবং বেসরকারি অফিসগুলি ১০০% কর্মী নিয়ে কাজ করতে পারবে। তবে সেই সঙ্গে অফিস গুলিতে স্যানিটাইজেশানও বাধ্যতামূলক করেন তিনি।
একইসঙ্গে বেসরকারি বাসে যতজন আসন ততজন যাত্রী তোলা যাবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাসে দাঁড়িয়ে যেতে পারবেনা করে যাত্রী। অল্প যাত্রী নিয়ে বেসরকারি বাসগুলি চলাচলের ফলে বিপুল ক্ষতি হচ্ছিল, এই জন্যই এই সিদ্ধান্ত নিলেন তিনি। সেইসঙ্গে বাসগুলোতে স্যানিটাইজেনশানের ওপর জোর দেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন বাসের আসনে বসতে গেলে গ্লাভস এবং মাক্স থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে তার আবেদন বাসের কনডাক্টারের সঙ্গে দুর্ব্যবহার করা যাবেনা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”