আগামী ১৯ জুন শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের সমস্ত ছোট-বড় রাজনৈতিক দলের অধ্যক্ষদের এই বৈঠকে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এতে মনে করা হচ্ছে , বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত সরকার বড়ো কিছু করতে যাচ্ছে, তাই সব দলের মতামত নেওয়ার জন্যই এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।
In order to discuss the situation in the India-China border areas, Prime Minister @narendramodi has called for an all-party meeting at 5 PM on 19th June. Presidents of various political parties would take part in this virtual meeting.
— PMO India (@PMOIndia) June 17, 2020
ইন্দো-চিন সীমান্তে সংঘর্ষের পর থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারকে প্রশ্ন করতে শুরু করে এবং সর্বদলীয় বৈঠক করার জন্য দাবি জানায়। তাই প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয় আগামী ১৯ জুন শুক্রবার বিকাল পাঁচটায় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে কিনা এখনো তা জানানো হয়নি। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে মনে হচ্ছে বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা হতে পারে।
এদিকে সীমান্তে টেনশন বেড়েই চলছে। গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও সেনার চিফ জেনারেল এমএম নারাভানে কে নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন। সূত্রের খবর সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনার চিফ জেনারেল নারাভানেকে জানিয়ে দেন ভারত অখন্ডতা নিয়ে কোনো সমঝোতা নয়। ভারত সরকার সেনাকে পূর্ণ সমর্থন করছে। কোনভাবে সীমান্তে চিনের আগ্রাসন মেনে নেওয়া হবে না। ভারত ও চিনের সীমান্ত জুড়ে হাই এলার্ট জারি করা হয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন