১৯৬৭ সালের পর এই প্রথম ভারত এবং চিন সীমান্তে ব্যাপক সংঘর্ষ। লাদাখে চলল গুলি। লাদাখের গালওয়ান ভ্যালিতে চিনা সেনাবাহিনীর হামলায় মৃত্যু ১ সেনা অফিসার সহ ২ জাওয়ানের। ভারতীয় সেনার পালটা জবাবে নিহত হয়েছে চিনা সেনাও। গতকাল রাত্রি বেলা এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। ভারতীয় সেনা সূত্র জানা গেছে, ভারতীয় সেনার পাল্টা জবাবে ভারতের থেকেও চিনের বেশি সেনা নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক শান্তিুর চুক্তি মেনে লাদাখের গালওয়ান ভ্যালি থেকে পিছিয়ে আসছিল ভারতীয় সেনা। সেই সময় অতর্কিতে গুলি চালাতে শুরু করে অপরপ্রান্তে চিনের সেনা। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও। চিনের গুলিতে শহিদ হয়েছেন ভারতীয় সেনার ১ আধিকারিক ও ২ জওয়ান। অন্য দিকে ভারতীয় সেনার পাল্টা জবাবে চিনের ও প্রায় দ্বিগুণ সেনার মৃত্যু হয়েছে বলে খবর।
অন্যদিকে চিনের বিদেশ মন্ত্রকের তরফে ভারতের কাছে ঘটণার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। বলা হয়েছে যে, ভারত যেন দ্রুত কোনও সিদ্ধান্ত না নেয়। তাতে পরিস্থিতি জটিল হতে পারে।
৫৩ বছর পর ফের ভারত-চিন সীমান্তে গুলির লড়াই হল। ভারত-চিন প্রথম যুদ্ধ হয়েছিল ১৯৬২ সালে, তারপর পর ১৯৬৭ সালে নাথুলা পাসে তিন দিনের জন্য সংঘর্ষে জড়ায় ভারত-চিন। তারপর থেকে একাধিকবার দুই দেশের সেনা মুখোমুখি হলেও কখনও সংঘর্ষে জড়ায়নি। এখন এই সংঘর্ষের জল কতদুর গড়ায় সেই দিকে নজর বিশেষজ্ঞ মহলের।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন