রেল লাইনে কাজের জন্য ১৩ মে থেকে দু’সপ্তাহ হাওড়া-ব্যান্ডেল শাখায় চার ঘণ্টা করে বন্ধ ট্রেন চলাচল। মঙ্গলবার পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। এর জেরে দুর্ভোগে পড়তে পারেন নিত্যযাত্রী-সহ ওই শাখায় যাতায়াতকারী বহ মানুষ।
আরো পড়ুন- অনুপ্রবেশ রুখতে কেন্দ্রকে সহযোগিতা করে না বাংলা’! অসম থেকে তোপ শাহের
পূর্ব রেল সূত্রে খবর, ১৩ থেকে ২৬ মে পর্যন্ত প্রতি দিন সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই সময় বেড়ে কোনও দিন দুপুর ৩টে পর্যন্ত হতে পারে। ব্যান্ডেল-মগরা থার্ড লাইনের নন-ইন্টারলকিংয়ের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’সপ্তাহ ধরে কাজের সময় ওই শাখা দিয়ে চলাচলকারী বিভিন্ন দিকের মোট ৬৮টি লোকাল ট্রেন বাতিল করা হবে বলে জানিয়েছে রেল। সেই সঙ্গে, ওই দিনগুলিতে হাওড়া-মালদহ, হাওড়া-জয়নগর এক্সপ্রেস-সহ মোট ১২টি দূরপাল্লার ট্রেনও বাতিল করা হবে। এ ছাড়া, তিনটি এক্সপ্রেস, দু’টি এমইএমইউ এবং দু’টি লোকাল ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হবে। ওই পাঁচটি ট্রেন ছাড়ার সময়ও পরিবর্তিত হবে বলে রেল সূত্রে খবর।
কোন কোন লোকাল ট্রেন বাতিল করা হবে?
রেল সূত্রে খবর, হাওড়া-ব্যান্ডেল শাখার ১৮টি করে আপ ও ডাউন ছাড়াও হাওড়া-বালি এবং হাওড়া-মেমারির মধ্যে একটি করে আপ ও ডাউন ট্রেন বাতিল করা হবে। পাশাপাশি, হাওড়া-বর্ধমান মেন শাখার ৩টি করে আপ ও ডাউন, ব্যান্ডেল-কাটোয়ার মধ্যে ২টি করে আপ ও ডাউন, ব্যান্ডেল-নৈহাটির মধ্যে চারটি করে আপ ও ডাউন ট্রেন দু’সপ্তাহের জন্য বাতিল করা হবে। এ ছাড়া, শিয়ালদহ-বর্ধমানের মধ্যে একটি করে আপ ও ডাউন ট্রেন বাতিল থাকবে।
পূর্ব রেল জানিয়েছে, দীর্ঘ সময়ের কাজ হওয়ায় শুধু রাতে তা করা সম্ভব নয়। সেই জন্য দিনের এমন সময় বেছে নেওয়া হয়েছে যখন ট্রেন কম চলে। লাইনের কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ করা জরুরি হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রেল। তবে রেলের সিদ্ধান্তে নিত্যযাত্রীরা যে অসুবিধায় পড়বেন, তা আন্দাজ করাই যায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”