এবার প্রায় ১০০০ তাবলিগি জামাত সদস্যকে ব্ল্যাকলিস্টে ফেলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ১০ বছর তাদের ভারতে ঢুকতে দেওয়া হবে না বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। লকডাউন ভেঙে তাবলিগি জামায়াতে যোগ দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
তাবলিগি জামাত নেতা মৌলানা সাদ অনেকদিন ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নজরে রয়েছে। তার বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ রয়েছে। তিনি লকডাউন ভেঙে দিল্লিতে নিজাম উদ্দিনের মার্কাজের একটি ধর্মীয় সভার আয়োজন করেন। দেশ-বিদেশ থেকে প্রায় ২ হাজার মানুষ সেই সভায় যোগ দিয়েছিলেন। আর ওই সভা থেকেই একের পর এক করোনা আক্রান্তের হদিস মেলে। এরপরই বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আসে। তারপরই ব্ল্যাকলিস্ট করা হয় প্রায়
১০০০ জামাত সদস্যকে। জানা গেছে আগামী ১০ বছরের জন্য তাদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই সদস্যদের মধ্যে রয়েছে ৯ জন ব্রিটিশ নাগরিক, চারজন মার্কিন ও ৬ জন চিনা নাগরিক। ইতিমধ্যেই নিজামুদ্দিনের মার্কাজে যুক্ত থাকার অভিযোগে ৮৩ জন বিদেশির বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে করোনা ভাইরাস সংক্রমণের এক ধাক্কায় এতটা বেড়ে যাওয়ার পেছনে এদের হাত রয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন